আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

প্রধানমন্ত্রীকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা ‘হাসিনা দি আনটোল্ড স্টোরি’

প্রধানমন্ত্রীকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা ‘হাসিনা দি আনটোল্ড স্টোরি’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে থ্রিডি অ্যানিমেশন সিনেমা, নাম ‘হাসিনা: দি আনটোল্ড স্টোরি’। এটি নির্মাণ করছেন রাতুল বিশ্বাস। সম্প্রতি প্রকাশ করা হয়েছে সিনেমার টিজার। ১ মিনিট ৩৫ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

 

সংবাদমাধ্যম অনুযায়ী, রাতুল বিশ্বাস জানান, ‘হাসিনা: দি আনটোল্ড স্টোরি’ সিনেমার গল্প শুরু হবে মহান মুক্তিযুদ্ধের সময় থেকে। দেখা যাবে প্রধানমন্ত্রীর ২০৪১ সালের পরিকল্পনা পর্যন্ত।

সিনেমাটি নির্মিত হবে নাল স্টেশন স্টুডিও থেকে। তত্ত্বাবধানে থাকছে আইসিটি বিভাগ। আর সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই তিনি দেখা করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে। মন্ত্রী আশ্বাস দিয়েছেন, সিনেমাটি নির্মাণ করতে সর্বোচ্চ সহায়তা করবে আইসিটি বিভাগ।

নির্মাতার কথায়, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা নানা বই থেকে আমরা চিত্রনাট্য তৈরির চেষ্টা করছি। তবে চিত্রনাট্য চূড়ান্ত করা হবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। কারণ, তিনিই সবচেয়ে ভালো জানেন, সেই সময়ে কী ঘটেছিল, কীভাবে ঘটেছিল, কেমন ছিল তার মানসিক অবস্থা।’

রাতুল বলেন, ‘এই সিনেমার গল্প আমরা হয়তো সবাই জানি। কিন্তু ভিজ্যুয়ালটা দেখেনি অনেকেই। সিনেমাটি নির্মিত হবে উন্নতমানের টেকনোলজি দিয়ে। যেমনটা হয় হলিউডে। সিনেমা দেখে যেন মনে হয়, এটা রিয়েল শুট করা। এখানে থাকবে এআই প্রযুক্তির ব্যবহার। আমরা এমন একটি প্রজেক্ট নির্মাণ করতে চাই, যা দিয়ে আন্তর্জাতিক বাজারে লড়তে পারি। আমাদের প্রধান লক্ষ্য সিনেমাটি দিয়ে অস্কারে ফাইট দেওয়া।’

জানা গেছে, ‘দি আনটোল্ড স্টোরি’র ব্যাপ্তি হবে প্রায় তিন ঘণ্টা। এটি ডাবিং করা হবে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায়। সব ঠিক থাকলে আগামী ২০২৫ সালে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দিতে চান নির্মাতা। এর সহপরিচালক হিসেবে আছেন আরটিবি রুহান, মিউজিকের দায়িত্বে আছেন সালমান জেইম।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত