আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

তারেকের জন্মদিনে ৫০ পাউন্ডের কেক কাটলেন খালেদা জিয়া

তারেকের জন্মদিনে ৫০ পাউন্ডের কেক কাটলেন খালেদা জিয়া

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে কেক কাটলেন তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় ৫০ পাউন্ডের চারটি কেক কেটে ছেলে তারেক রহমানের জন্মদিন উদযাপন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রথমে বিএনপির পক্ষ থেকে পরে দলের অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাথে পৃথক পৃথকভাবে কেক কাটেন খালেদা জিয়া।
১৯৬৫ সালের ২০ নভেম্বর তারেক রহমান বগুড়ায় জন্ম নেন। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বড় ছেলেকে বিএনপির পরবর্তী কর্ণধার হিসেবে দেখে আসছেন দলের নেতা-কর্মীরা।
বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন মামলা মাথায় নিয়ে ছয় বছর ধরে সপরিবারে যুক্তরাজ্যে রয়েছেন। তার বিরুদ্ধে মামলাগুলো ‘ষড়যন্ত্রমূলক’ বলে বিএনপির দাবি।
২০০৭ সালে জরুরি অবস্থায় গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্তি পেয়ে পরের বছরই লন্ডন যান তারেক। চিকিৎসা শেষে তিনি দেশে ফিরবেন বলে বিএনপি নেতারা বলে আসছেন।
জন্মদিন উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, ছাত্রদল সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত