আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

ফরিদপুরে ৫০০ টাকায় গরুর মাংসের পরে এবার ১০০ টাকায় তরমুজ বিক্রি হচ্ছে।

ফরিদপুরে ৫০০ টাকায় গরুর মাংসের পরে এবার ১০০ টাকায় তরমুজ বিক্রি হচ্ছে।

ফরিদপুরে ৫০০ টাকায় গরুর মাংসের পরে এবার ১০০ টাকায় তরমুজ বিক্রি হচ্ছে। তাছাড়া ৩০ টাকায় মিলছে আনারসও। স্বল্পমূল্যে এসব পণ্য পেয়ে ক্রেতারাও দারুণ খুশি।


শুক্রবার (২২ মার্চ) সকাল থেকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে সস্তায় এই তরমুজ আর আনারস কিনতে উৎসুক জনতার ভিড় জমে। সেখানে ৫ কেজি ওজনের বড় তরমুজ ২০০ টাকায় বিক্রি হচ্ছে। আর ছোট থেকে মাঝারি আকারের তরমুজ বিক্রি হচ্ছে ৫০-১০০ টাকায়। এর বাইরে শহরের লক্ষ্মীপুর ঈদগাহ এলাকায় বিক্রি করা হয় ৫০০ টাকা কেজি দরে গরুর মাংস। 


শেখ আলমগীর নামে একজন অটোরিকশা চালক বললেন, ‘এই রোজায় আজই প্রথম তরমুজ কিনলাম। সস্তায় পাইছি, তাই কিনতে পারলাম।’

নীলয় নামের এক ক্রেতা তরমুজের কাটা অংশ দেখিয়ে বললেন, ‘তরমুজের রঙটা যেমন ভালো, ঘ্রাণও সুন্দর। দামেও সস্তা।’ 


জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ বলেন, ‘এটি ডা. নাহিদ-উল-হকের একটি মহতি উদ্যোগ। তার কল্যাণে গরিব ও নিম্ন আয়ের মানুষ—একটু তরমুজ খাওয়ার সুযোগ পেল। এই উদ্যোগ যেনো আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।’  

শেয়ার করুন

পাঠকের মতামত