আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

শিক্ষা উপবৃত্তির টাকা দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আটজনকে গ্রেপ্তার

শিক্ষা উপবৃত্তির টাকা দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আটজনকে গ্রেপ্তার

সনদ-বাণিজ্যে জড়িত অভিযোগে স্ত্রী গ্রেপ্তার হওয়ার পর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া মো. আলী আকবর খানকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার দুপুরে ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ে তাঁকে ডাকা হয়। তাঁর সঙ্গে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কেপায়েত উল্লাহকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল।

ডিবির লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মশিউর রহমান বলেন, বছরের পর বছর কারিগরি শিক্ষা বোর্ডের জাল সনদ বিক্রি করা হচ্ছিল। এসব সনদের বিষয়ে চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক জানতেন কি না, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অনেক ঘটনার সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরার ফুটেজ ছিল, প্রমাণ ছিল। তাঁরা নিজেরা যুক্ত থাকার কারণে, নাকি অনিচ্ছাকৃতভাবে তাঁরা জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি, সে বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

 আরও বলেন, আসামিদের জবানবন্দিতে চেয়ারম্যানসহ অনেকের নাম এসেছে। এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তাঁদের ডাকা হয়। তাঁরা অনেক তথ্য দিয়েছেন। এসব তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই–বাছাই শেষে পরবর্তী করণীয় ঠিক করা হবে।

এর আগে গত শনিবার কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানের স্ত্রী সেহেলা পারভীনকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল রোববার তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

স্ত্রীকে গ্রেপ্তারের পর গতকাল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে আলী আকবর খানকে অব্যাহতি দেওয়া হয়। তাঁকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

জাল সনদ দেওয়ার ঘটনায় প্রথমে কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামান, বোর্ডের সাবেক কর্মচারী ও বর্তমানে শামসুজ্জামানের সনদ তৈরির নিজস্ব কারখানায় নিয়োজিত কম্পিউটারম্যান ফয়সাল হোসেন, গড়াই সার্ভে ইনস্টিটিউটের পরিচালক সানজিদা আক্তার ওরফে কলি, হিলফুল ফুজুল নামের কারিগরি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সরদার গোলাম মোস্তফা ও যাত্রাবাড়ীর ঢাকা পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মাকসুদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের মধ্যে কয়েকজন রিমান্ডে আছেন।

আসামিদের জিজ্ঞাসাবাদে জাল সনদ দেওয়ার এই চক্রে কারিগরি শিক্ষা বোর্ডের সদ্য চেয়ারম্যান আলী আকবরের স্ত্রী সেহেলা পারভীনের নাম আসে। ডিবি সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে সেহেলা পারভীনের বিরুদ্ধে শামসুজ্জামানের সঙ্গে টাকাপয়সা লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত