আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

পানিসংকটের শঙ্কা ও শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় নিয়ে পূর্বনির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি বাতিল

পানিসংকটের শঙ্কা ও শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় নিয়ে পূর্বনির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি বাতিল

চলমান তাপপ্রবাহের মধ্যে পানিসংকটের শঙ্কা ও শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় নিয়ে পূর্বনির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। গ্রীষ্মকালীন ছুটি পিছিয়ে পবিত্র ঈদুল আজহার ছুটির সঙ্গে সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সম্মেলনকক্ষে উপাচার্য গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুরে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিষয়টি জানাজানির পর শিক্ষক-শিক্ষার্থীদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন অবকাশ ৫ থেকে ৯ মে ও ১৬ থেকে ২৪ জুন ঈদুল আজহার ছুটি পূর্বনির্ধারিত ছিল। কিন্তু চলমান তাপপ্রবাহের কারণে পানিসংকটের শঙ্কা ও শিক্ষার্থীদের নানা অসুবিধার কথা বিবেচনা করে ছুটিগুলো পুনর্বিন্যাস করা হয়েছে। পুনর্বিন্যস্ত ছুটিতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা ৯ থেকে ২৭ জুন এবং অফিস ৯ থেকে ২৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে। ৩০ জুন থেকে যথারীতি আবার ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২১ এপ্রিল জরুরি সভায় ২ মে ক্লাস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। বিভাগগুলো প্রয়োজন মনে করলে ৬ জুন পর্যন্ত অনলাইনে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে পারবে।

এ সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থীদের অনেকেই বিভিন্ন গ্রুপ ও নিজেদের ফেসবুক টাইমলাইনে পক্ষে-বিপক্ষে নানা যুক্তি দিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার’ নামের ফেসবুক গ্রুপে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আফরোদিতি জামান লিখেছেন, ‘রাজশাহীতে তীব্র শৈত্যপ্রবাহ চলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করল প্রশাসন...!’ মোহাম্মদ রাওফিল নামের একজন লিখেছেন, ‘এটা কী আদৌ ভালো সিদ্ধান্ত হলো? গ্রীষ্মকাল শেষ হওয়ার পর গ্রীষ্মের ছুটি!’


তবে অনেকেই পক্ষে মত দিয়েছেন। সাকলাইন মোস্তাক নামের একজন লিখেছেন, ‘যথার্থ ও সময়োপযোগী সঠিক সিদ্ধান্ত।’ মোস্তাফিজুর রহমান ওই সিদ্ধান্তের পক্ষে সমর্থন দিয়ে লিখেছেন, ‘ভালো সিদ্ধান্ত। তবে ক্লাসগুলো অনলাইনে হলে ভালো হতো।’

এর আগে গতকাল মঙ্গলবার শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান গ্রীষ্মের ছুটি সমন্বয় করার কথা তুলে ধরে ওই গ্রুপে একটি পোস্ট করেছিলেন। তিনি একসঙ্গে সব ছুটি দেওয়ার পক্ষে যুক্তি দিয়ে লেখেন, ‘...ভেঙে ভেঙে ছুটি দেওয়ায় ক্লাস-পরীক্ষার নিয়মিত ধারাবাহিকতা নষ্ট হচ্ছে এবং বারবার বাড়িতে আসা-যাওয়া করায় বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে শিক্ষার্থীরা।’ এ জন্য তিনি গ্রীষ্ম ও ঈদের ছুটি সমন্বয়ের ব্যাপারে শিক্ষার্থীদের মতামত চেয়েছিলেন। ওই পোস্টের এক দিন পর আজ প্রশাসন ছুটি সমন্বয়ের সিদ্ধান্ত নেয়।

প্রশাসনের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান নিজের ফেসবুকে লিখেছেন, ‘এই কাঠফাটা রোদে, প্রচণ্ড দাবদাহে, হাঁসফাঁস গরমে আর বিদ্যুতের বাঁদরামির মধ্যে পূর্বনির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে ঈদের ছুটি বাড়ানো হলো। বাহ্‌! ভাবতেই কি ভালো লাগছে! ঈদের লম্বা ছুটির আনন্দে বাতাসে শরীর শীতল হয়ে আসছে! রৌদ্রস্নান করে শরীর একটু ঠান্ডা করে নিতে মন চাইছে!’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত