আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

আগামী ২৭ ও ২৮ মে চাঁদপুরে রেললাইনের দুই পাশে থাকা রেলওয়ের মালিকানাধীন ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আগামী ২৭ ও ২৮ মে চাঁদপুরে রেললাইনের দুই পাশে থাকা রেলওয়ের মালিকানাধীন ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আগামী ২৭ ও ২৮ মে চাঁদপুরে রেললাইনের দুই পাশে থাকা রেলওয়ের মালিকানাধীন ভূমিতে অবৈধ ও বাণিজ্যিকভাবে গড়ে ওঠা শত শত স্থাপনা উচ্ছেদ করা হবে।  

বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় ভূসম্পত্তি বিভাগ উচ্ছেদের এই উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) সকাল থেকে পূর্ব সতর্কতা হিসেবে চাঁদপুর শহরে রেলওয়ে কর্তৃপক্ষ উচ্ছেদ এলাকায় মাইকিং করেছে। যাতে করে অবৈধ দখলে থাকা লোকজন তাদের স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা (এইও) শহীদুজ্জামান।

তিনি বলেন, নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে। চট্টগ্রাম বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তার নেতৃত্বে একটি দল ২৬ মে চাঁদপুরে আসবেন। এরপর পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান চলবে।

উচ্ছেদের কার্যক্রম বিষয়ে ইতোমধ্যে গত ১৪ মে চট্টগ্রাম বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা (অতিরিক্ত সচিব) দীপঙ্কর তঞ্চঙ্গ্যা উচ্ছেদ কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচির কপি রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলের কাছে পাঠিয়েছেন।

দুই দিনের ওই কর্মসূচিতে বলা হয়েছে - ২৭ মে চাঁদপুর বড় স্টেশন ও তৎসংলগ্ন এলাকায় রেলওয়ের মালিকানাধীন ভূমিতে বিদ্যমান অবৈধ স্থাপনা দোকানঘর উচ্ছেদ এবং পরদিন ২৮ মে কোর্ট স্টেশন (কালিবাড়ী) ও তৎসংলগ্ন এলাকায় একইভাবে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত