আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

জিমিকে ১২ ম্যাচ বহিষ্কার, প্রিন্সকে ৪ বছর

জিমিকে ১২ ম্যাচ বহিষ্কার, প্রিন্সকে ৪ বছর

হকি ফেডারেশনের ইতিহাসে এমন ঘটনা বিরল। ঘরোয়া হকিকে কেন্দ্র করে একসঙ্গে খেলোয়াড়, কোচ, কর্মকর্তা নিষিদ্ধ হয়েছেন। আজীবন বহিষ্কার, জরিমানা, শোকজ করার ঘটনা আগে কখনো ঘটেনি। খেলোয়াড় নিষিদ্ধ, কর্মকর্তা আজীবন নিষিদ্ধ, ক্লাবকে জরিমানা করাসহ কী হয়নি গতকালকের সভায়। উত্তেজনাপূর্ণ সভা হয়েছে। পুরো সভাটি হয়েছে প্রিমিয়ার লিগকে কেন্দ্র করে। 


এই সভায় লিগের যুগ্ম-চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে আবাহনী ও মেরিনারকে। লিগ চ্যাম্পিয়ন হওয়ার ঘোষণার চেয়েও বড় ঘটনা ছিল একসঙ্গে অনন্ত ১০ খেলোয়াড়কে বহিষ্কার করা হয়েছে। খেলোয়াড়রা আপিল করতে পারবেন। কিন্তু কর্মকর্তারা আপিল করতে পারবেন না বলে জানিয়েছে ফেডারেশন।


 
সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হয়েছে মোহামেডানকে। তাদের ঘরের খেলোয়াড়, কোচ কর্মকর্তা মিলে ১০ জনকে শাস্তি দেওয়া হয়েছে। ফেডারেশন সাধারণ সম্পাদক মোমিনুল হক সাঈদ জানিয়েছেন হকির ইতিহাসে এক সঙ্গে এত খেলোয়াড় কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়নি। এবারই এটা হয়েছে। আর এই সভা করতে গিয়ে ম্যারথন মিটিং করতে হয়েছে আমাদেরকে।’ তিনি বলেন, ‘সবকিছু যাচাই বাছাই করে শাস্তি দেওয়া হয়েছে।’ মোহামেডানকে সবচেয়ে বেশি শাস্তি কেন? সাঈদ জানিয়েছেন শাস্তি আরও বেশি হয়। সেটা কমিয়ে আনা হয়েছে।’


 
দেশের হকির ১ নম্বর তারকা খেলোয়াড় রাসেল মাহমুদ জিমিকে আগামী মৌসুমে টুর্নামেন্ট এবং লিগ খেলতে দেওয়া হবে না। সেই পরিকল্পনায় জিমি ১২ ম্যাচ বহিষ্কার। সাঈদ জানিয়েছেন প্রস্তাবনা ছিল আজীবন নিষিদ্ধ করার। কিন্তু মিটিংয়ে সেটি কমিয়ে ১২ ম্যাচ করা হয়েছে।’ জিমির অপরাধ কী জানতে চাইলে সাঈদ বলেন, ‘জিমি খেলা চলাকালীন বিদেশি আম্পায়ারকে গালি দিয়েছে। খেলা চলাকালীন ১২৩ বার স্টপ করেছে। তার কারণে ২১৬ মিনিট খেলা বন্ধ ছিল।’ মোহামেডানের হকির ম্যানেজার আরিফুল হক প্রিন্সকে ৪ বছর ক্লাব হকি থেকে নিষিদ্ধ করা হয়েছে। সাঈদ বলেন, ‘প্রিন্সকে আজীবন নিষিদ্ধ করার কথা ছিল। সেটাও কমিয়ে আনা হয়েছে। প্রিন্স নিজে মাঠে ঢুকে খেলা বন্ধ করেছে।’

 
সভা চলাকালীন প্রিন্স উপস্থিত ছিলেন। তিনি ফেডারেশনের যুগ্ম-সম্পাদক। সভায় তুমুল উত্তেজনা ছিল। এক জন আরেক জনকে দোষারোপ করেছেন। বিশেষ করে সাধারণ সম্পাদক সাঈদ, দুই যুগ্ম-সম্পাদক মাহবুবুল এহসান রানা, আরিফুল হক প্রিন্স এবং অন্য কয়েক জনের মধ্যে হট্টগোল হয়। কথা কাটাকাটি হয়। কথায় কথায় চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেছেন অনেকে। উত্তেজনা থামাতে অন্যরাও এগিয়ে এলেও কাজ হয়নি। অনেকেই চুপ করে বসেছিলেন। 

 
তাদের মতে এবারের প্রিমিয়ার হকি লিগে যেসব ঘটনা ঘটেছে তাতে এত বড় শাস্তি দেওয়ার মতো কিছু হয়নি। আজীবন শাস্তি দিতে হবে কিংবা ১২ ম্যাচ ৭ ম্যাচ খেলতে না দেওয়ার মতো কিছু হয়নি। আজীবন শাস্তি দেওয়ার মতো কিছু হয়নি। লিগের খেলায় মোহামেডান-আবাহনীর ম্যাচে আবাহনীর মিমো মারামারি শুরু করেছিলেন। অথচ মিমোকে ২ ম্যাচ শাস্তি দেওয়া হয়েছে। এরকম অনেক সিদ্ধান্তই কারো পক্ষে গেছে, কারো বিরুদ্ধে গেছে। ছোট অন্যায়ে বড় শাস্তি দেওয়া হয়েছে।

টানা সাত ঘণ্টা সভা হয়েছে হকি ফেডারেশনের সভা কক্ষে। শেষ হয়েছে সন্ধ্যা ৬টার পর। ২৯ জনের মধ্যে ২৭ জন উপস্থিত ছিলেন। সাঈদ জানিয়েছেন মোহামেডানের জামাল রানা ফেডারেশনের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি এটা করতে পারেন না। রাষ্ট্রীয় সংস্থা ফেডারেশন। মোহামেডানের মালয়েশিয়ান কোচ গোবিনাথন কৃষ্ণমূর্তিকে বাংলাদেশের হকি থেকে আজীবন বহিষ্কার করা প্রসঙ্গে সাঈদ বলেন, গোবিনাথন বিদেশি কোচ হয়ে তিনি কেন আমাদের দেশ নিয়ে কথা বলবেন।’ 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত