আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

নোয়াখালীর হাতিয়ায় ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় ২৪২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত

নোয়াখালীর হাতিয়ায় ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় ২৪২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত

নোয়াখালীর হাতিয়ায় ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় ২৪২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সিপিপির ৩ হাজার ৬০০ জন কর্মীকে সাধারণ মানুষকে সেবা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশীষ চাকমা।  


রোববার বিকালে (২৬ মে) প্রবল জোয়ারে হাতিয়া উপজেলার অনেক এলাকা ৩-৪ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। 


এদিকে রোববার সকালে উপজেলার কিছু এলাকা ঘুরে দেখেছেন স্থানীয় এমপি মোহাম্মদ আলী। এছাড়া বিচ্ছিন্ন হরনী ও চানন্দী ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন বিভাগীয় কমিশনার তোফায়েল আহমেদ ও জেলা প্রশাসক মাহবুবুর রহমান। 

ঘূর্ণিঝড়ের প্রভাবে হাতিয়ার দ্বীপের ওপর দিয়ে প্রবল বেগে বাতাস বইছে। সেই সঙ্গে বৃষ্টির গতিবেগও বেড়েছে। সাগর ও নদীর উত্তাল থাকায় প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় ভাঙন দেখা দিয়েছে। নদীর তীরবর্তী এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশীষ চাকমা জানান, ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় মেডিকেল টিম ও‌ জরুরি সেবাসহ সব প্রকার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।  

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত