আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

সারাদেশে ৫ জনের মৃত্যু, নিখোঁজ শিশুসহ ২

সারাদেশে ৫ জনের মৃত্যু, নিখোঁজ শিশুসহ ২

দেশের উপকূল অতিক্রম করছে প্রবল ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্র। পুরোপুরি অতিক্রম করতে আরও ঘণ্টা দুয়েকের বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর, তবে এর প্রভাব থাকবে আরও ৬ থেকে ৭ ঘণ্টা। এরপর এই ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হয়ে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে।


এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়টি রোববার (২৬ মে) রাত ৮টার দিকে উপকূলে আঘাত করে। এই ঝড়ের প্রভাবে গতকাল থেকে আজ সোমবার সকাল ১১টা পর্যন্ত বরিশাল, পটুয়াখালী, সাতক্ষীরা ও ভোলা ও চট্টগ্রামে ৫ জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। অন্যদিকে মোংলায় ট্রলারডুবিতে নিখোঁজ রয়েছে শিশুসহ দুইজন। 

 

বরিশাল
বরিশালের রুপাতলী এলাকায় একটি ভবনের ছাদের দেয়াল ধসে খাবারের হোটেলের টিনের ওপর পড়ে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- লোকমান হোটেলের মালিক লোকমান ও কর্মী মোকসেদুর রহমান। এ ঘটনায় শাকিব নামে আরও এক হোটেলের কর্মী আহত হয়েছেন। তাকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিচুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 


পটুয়াখালী
রোববার দুপুরে পটুয়াখালী কলাপাড়ায় ঘূর্ণিঝড় রেমালের হাত থেকে ফুপু ও বোনকে রক্ষা করতে গিয়ে মো. শরীফ (২৭) নামের এক যুবক মারা গেছেন। শরীফের ফুপু মাতোয়ারা বেগম কাউয়ারচর এলাকায় বসবাস করেন। ওই বাড়িতে তার বোনও ছিল। বেলা ২টার দিকে দিকে অনন্তপাড়া থেকে শরীফ তার বড় ভাই ও ফুপাকে নিয়ে বোন ও ফুপুকে উদ্ধারে যায়। এসময় সমুদ্রের পানিতে কাউয়ারচর এলাকা ৫ থেকে ৭ ফুট পানিতে প্লাবিত ছিলো। সাঁতার কেটে তারা ফুপুর ঘরে যাওয়ার সময় ঢেউয়ে শরীফ হারিয়ে যায়। পরে এক ঘণ্টা পর ওই স্থান থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


সাতক্ষীরা
গতকাল সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নাপিতখালী আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে শওকত আলী মোড়ল (৭০) নামের এক বৃদ্ধ মারা যান। তিনি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের মৃত নরীম মোড়ের ছেলে। শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

ভোলা
ভোলায় ঘরচাপা পড়ে মনেজা খাতুন (৫০) নামে এক নারী মারা গেছেন। তিনি লালমোহনের পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরউমেদ গ্রামের তেলী বাড়ির আব্দুল কাদেরের স্ত্রী। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

চট্টগ্রাম
বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রামের বায়েজিদ এলাকায় দেয়াল ধসে সাইফুল ইসলাম হৃদয় নামের এক যুবক মারা গেছেন। সোমবার সকালে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছে। ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামী স্টেশনের কর্মকর্তা মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।


সোমবার (২৭ মে) সকাল সোয়া ৮টায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে বলেন, ‘প্রবল ঘূর্ণিঝড় রেমাল ১০টা অথবা ১১টার মধ্যে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর এটি নিম্নচাপে পরিণত হবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সারাদেশেই আজ বৃষ্টি হবে।’

ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়ার ১৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম সম্পন্ন করে বর্তমানে কয়রা ও খুলনার নিকট অবস্থান করছে। 

প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটারের পর্যন্ত বাড়ছে।

 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত