আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

প্রেমিকাকে দামি উপহার কিনে দিতে জুয়েলারি দোকানে চুরি

প্রেমিকাকে দামি উপহার কিনে দিতে জুয়েলারি দোকানে চুরি

প্রেমিকাকে দামি উপহার কিনে দিতে জুয়েলারি দোকানে চুরি করেছেন একজন ব্যাংক কর্মকর্তা। ইতোমধ্যে গতকাল বৃহস্পতিবার ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। 


ভারতীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, প্রেমিকাকে উপহার দিতে এবং তাদের বিলাসবহুল জীবন যাপনের ব্যয় মেটানোর জন্য অভিযুক্ত চুরি করেছেন। চুরির এই ঘটনা প্রথম প্রকাশ্যে আসে গত মঙ্গলবার। চেন্নাইয়ের টি. নগরে সারাভানা এলিট স্টোরের কর্মীরা সারাদিনের বিক্রি শেষে রাতে যখন হিসাব মেলাতে বসেন তখন দেখতে পান দুইটি সোনার রিং খুঁজে পাওয়া যাচ্ছে না। 


সিসিটিভি ফুটেজে তারা দেখতে পান একজন গ্রাহক সোনার রিং নিয়ে বেরিয়ে যাচ্ছে। এরপর তারা মামবালাম পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন।

পুলিশ সিসিটিভি ফুটেজ নিয়ে এরপর তল্লাশিতে নামে। অভিযুক্ত ব্যক্তি পরবর্তীতে একই দোকানের অন্য শাখায় চুরির চেষ্টা চালায়। সেইসময় শোরুমের একজন স্টাফ তাকে ধরে ফেলে এবং মামবালাম পুলিশের কাছে হস্তান্তর করে। 

জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে অভিযুক্তের নাম সতিশ কুমার (২৬), তিনি এমসিএ স্নাতক এবং শহরের একটি প্রাইভেট ব্যাংকে চাকরি করেন। পুলিশ জানায়, অভিযুক্ত স্বীকার করেছে তিনি ওই দোকান থেকে চুরি করেছেন এরপর পাল্লাভারামে তা বিক্রি করেন। 

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আরও জানান, তিনি প্রতিমাসে ৩০ হাজার রুপি বেতন পান কিন্তু এই অর্থে গার্লফ্রেন্ডসহ তার বিলাসী জীবন কাটানোর জন্য যথেষ্ট নয়। অভিযুক্ত পুলিশকে বলেছেন, তিনি এখন পর্যন্ত চারটি জুয়েলারি দোকান থেকে চুরি করেছেন, দোকানে যখন ভিড় থাকে তখনই তিনি চুরি করেন।   

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত