আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রীর পদে গতকাল রোববার শপথ গ্রহণ করেন নরেন্দ্র মোদি

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রীর পদে গতকাল রোববার শপথ গ্রহণ করেন নরেন্দ্র মোদি

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রীর পদে গতকাল রোববার শপথ গ্রহণ করেন নরেন্দ্র মোদি। সেইসঙ্গে গতকালই ৭২ জন মন্ত্রী শপথগ্রহণ করেন। তবে গতকাল পর্যন্ত কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সেই সম্পর্কে কিছু জানানো হয়নি।  


ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবনে ডাকা বৈঠকে মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হয়েছে।


মোদির নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অমিত শাহকেই পুনর্বহাল করা হয়েছে। রাজনাথ সিং থাকছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে এস জয়শংকর এবং অর্থমন্ত্রী পদে থাকছেন নির্মলা সীতারামনই।  

এছাড়া মোদির নতুন মন্ত্রিসভায় সড়ক পরিবহণমন্ত্রী দায়িত্ব আবারও নিতিন গডকড়ীকে দেওয়া হয়েছে। সেইসঙ্গে দেশটির সড়ক ও পরিবহণ মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী করা হয়েছে গডকড়ীকে। আর তার দুই ডেপুটি হিসেবে রাখা হয়েছে পূর্ব দিল্লির বিজেপি সাংসদ হর্ষ মলহোত্র এবং উত্তরাখণ্ডের বিজেপি নেতা অজয় টামটাকে। কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী তথা ওই রাজ্যেরই বিদিশা কেন্দ্রের নির্বাচিত সাংসদ শিবরাজ সিংহ চৌহান।

দেশটিতে রেল মন্ত্রণালয়ের দায়িত্ব অশ্বিনীর কাঁধেই থাকছে। মোদির আগের মন্ত্রিসভায় রেলমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ অশ্বিনী বৈষ্ণব। এবারও তাকে একই দায়িত্ব দেওয়া হলো। সেই সঙ্গে তার কাছে  থাকছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত