আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক কমান্ডার নিহত

ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক কমান্ডার নিহত

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। সোমবার (১০ জুন) এক বিবৃতিতে হামাস জানিয়েছে, রামাল্লার কাছের একটি গ্রামে তাদের ওই কমান্ডারসহ চার যোদ্ধা নিহত হয়েছেন। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ খবর জানিয়েছে।


হামাসের ওই কমান্ডারের নাম মোহাম্মদ জাবের আবদো। পশ্চিমা সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের সদর দপ্তরের কাছেই ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়।


গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে। বিশেষ করে সহিংস বিক্ষোভ ও ইসরায়েলি গ্রেপ্তার অভিযানের সময় সংঘর্ষে হতাহতের সংখ্যাও বাড়ছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি গুলিতে ৫৩০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, রামাল্লার কাছাকাছি একটি ইহুদি বসতিতে হামলায় অভিযুক্ত এক সন্দেহভাজনকে খুঁজে বের করেছে তারা।

এছাড়া রাফাহ শহরের একটি আবাসিক ভবনে বিস্ফোরণে চার সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত