আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

স্বর্ণালংকারের দোকান লুট করতে গিয়েছিল সাতজনের একটি ডাকাতদল

স্বর্ণালংকারের দোকান লুট করতে গিয়েছিল সাতজনের একটি ডাকাতদল

স্বর্ণালংকারের দোকান লুট করতে গিয়েছিল সাতজনের একটি ডাকাতদল। ঘটনাটি চোখে পড়লে এগিয়ে যান এক পুলিশ কর্মকর্তা। দুই পক্ষের মধ্যে শুরু হয় তুমুল লড়াই ও গোলাগুলি। শেষ পর্যন্ত ওই পুলিশ কর্মকর্তার হাতে পরাস্ত হয় ডাকাত দল। ব্যর্থ হয় প্রায় চার কোটি রুপির স্বর্ণালংকার ডাকাতির চেষ্টা।


ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের রানিগঞ্জ এলাকায়। সাহসী ওই পুলিশ কর্মকর্তার নাম উপপরিদর্শক মেঘনাদ মণ্ডল। পুলিশ জানিয়েছে, গত রোববার বিকেলে ব্যক্তিগত কাজে ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলেন তিনি। সাদা পোশাকে থাকলেও তার সঙ্গে ছিল পিস্তল। এ সময় তিনি দেখতে পান মুখোশধারী সাত ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে একটি স্বর্ণালংকারের দোকানে ঢুকছে।


আশঙ্কা বুঝে পাশের একটি বৈদ্যুতিক খুঁটির পেছনে অবস্থান নেন মেঘনাদ। তখন দোকানের বাইরে পাহারায় থাকা এক ডাকাত তাকে লক্ষ্য করে একের পর এক গুলি চালাতে থাকে। তার সঙ্গে যোগ দেয় দলের অন্য সদস্যরাও। পাল্টা জবাব দেন মেঘনাদ। তার গুলিতে এক ডাকাত আহত হয়ে লুটিয়ে পড়ে।

মেঘনাদের সাহসিকতার মুখে ডাকাতেরা পালানোর সিদ্ধান্ত নেয়। আহত সদস্যকে মোটরসাইকেলে তুলে দ্রুত সেখান থেকে চলে যায় তারা। সঙ্গে নিয়ে যায় ১ কোটি ৮০ লাখ রুপির স্বর্ণালংকার। ঘটনাস্থলে পড়ে থাকে তাদের ডাকাতি করা প্রায় আড়াই কোটি রুপির অলংকার, দুটি ব্যাগ ও ৪২টি গুলি। মেঘনাদ প্রথমে তাদের তাড়া করেছিলেন, তবে মোটরসাইকেলের গতির সঙ্গে পেরে ওঠেননি।

তখনই বিষয়টি আশপাশের পুলিশ সদস্যদের জানান মেঘনাদ। প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ডের পুলিশকেও অবহিত করা হয়। পরে ঝাড়খন্ড পুলিশ একটি গাড়িসহ সুরাজ সিং নামের এক ব্যক্তিকে আটক করে। তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া গতকাল সোমবার বিহার থেকে মেঘনাদের গুলিতে আহত সেই ডাকাতকেও আটক করেছে পুলিশ।

পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, ডাকাতদের লক্ষ্য করে মেঘনাদ মোট ২০টি গুলি চালিয়েছিলেন। আটক দুই ডাকাতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদেরও আটকের চেষ্টা চলছে। এদিকে এ ঘটনার পর রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছেন মেঘনাদ। তবে সাংবাদিকেরা যখন তার সাক্ষাৎকার নিতে যাচ্ছেন, তখন হাসিমুখে তিনি বলছেন, ‘আমি আসলে আমার দায়িত্বটাই পালন করেছি।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত