আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

অদম্য ইচ্ছাশক্তি আর যেকোনো কিছুর প্রতি ভালোবাসা থাকলে যে বয়সকেও হার মানানো যায়

অদম্য ইচ্ছাশক্তি আর যেকোনো কিছুর প্রতি ভালোবাসা থাকলে যে বয়সকেও হার মানানো যায়

অদম্য ইচ্ছাশক্তি আর যেকোনো কিছুর প্রতি ভালোবাসা থাকলে যে বয়সকেও হার মানানো যায়, তাই করে দেখালেন ৫২ বছর বয়সী এক নারী। মাত্র ১২ দিনে এক হাজার কিলোমিটার পথ দৌড়েছেন তিনি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নাতালি দাউ নামে ওই নারী থাইল্যান্ড, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরজুড়ে দৌড়ে এই রেকর্ড করেন।


দৌড়াতে পছন্দ করেন নাতালি। তিনি বিবিসিকে বলেন, ‘আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। কিন্তু দৌড় শুরুর চার দিনের মাথায় আমি নিজেকে প্রশ্ন করেছি, আমি কি আসলেই শেষ করতে পারব?’


বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নাতালি একজন ‘আলট্রা-রানার’। যারা ম্যারাথনের দূরত্ব বা ৪২ দশমিক ২ কিলোমিটারের বেশি পথ দৌড়ান, তাদের আলট্রা-রানার বলা হয়।  নাতালি "দ্রুততম এক হাজার কিলোমিটার থাইল্যান্ড-সিঙ্গাপুর আল্ট্রাম্যারাথন" এর সিঙ্গাপুর রেকর্ড অর্জন করেছেন। 

প্রচণ্ড গরম এবং গুরুতর নিতম্বের আঘাতের মুখোমুখি হওয়া সত্ত্বেও নাতালি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। প্রতিদিন দু’টি ম্যারাথনের সমান দূরত্ব দৌড়েছিলেন। গত ৫ জুন সিঙ্গাপুরে তার যাত্রা শেষ হয়।


লক্ষ্যে পৌঁছানোর পর নাতালি বিবিসিকে বলেন, এত দীর্ঘ পথ দৌড়ানোর ঘটনা এটাই প্রথম। এর আগে সবচেয়ে বেশি ২০০ কিলোমিটার দৌড়েছিলাম। কিন্তু এবার নিজেকে ভিন্ন ধরনের একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম।

খবরে বলা হয়েছে, নাতালির যাত্রা সহজ ছিল না। ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দৌড়ানোর সময় তার জুতা গলে যায়।  

অ্যাথলেট হিসেবে প্রশিক্ষণ নেননি নাতালি। বয়স যখন ত্রিশের কোটার শেষের দিকে, তখন দৌড়ানো শুরু করেছিলেন তিনি। সুস্থ থাকতে দৌড়ানোর পথ বেছে নেন তিনি। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত