আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

দেশের এক ইঞ্চি মাটিও কেউ দখল করতে পারবে না বললেন বাহাউদ্দিন নাছিম

দেশের এক ইঞ্চি মাটিও কেউ দখল করতে পারবে না বললেন বাহাউদ্দিন নাছিম


আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, সেন্টমার্টিন বাংলাদেশের একটি ভূখণ্ড। এ ভূখণ্ডে বাংলাদেশের মানুষেরাই বসবাস করে। তাদের জীবনের মূল্য অনেক বেশি। তাদের জীবন ও জীবনমান সমুন্নত রাখা বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকার। এ ভূখণ্ড কারও দ্বারা ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না। শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় দেশের ১ ইঞ্চি মাটিও কেউ দখল করতে পারবে না।


বুধবার (১৯ জুন) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা-৮ আসনের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর তিনি এ কথা বলেন।


নাছিম বলেন, যারা সাম্প্রদায়িক শক্তি ও সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে বাংলাদেশকে বিভক্ত করতে চায় তাদের মোকাবিলা করার একমাত্র শক্তি ও একমাত্র বাতিঘর হলেন দেশরত্ন শেখ হাসিনা। আমরা সকলেই তার পাশে থেকে দেশবিরোধী অপশক্তি ও অপরাজনীতিকে প্রতিহত করব। যারা আমাদের বাংলাদেশের শান্তি বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে আমরা সকলে একত্রিত হয়ে মোকাবিলা করবো। আমরা শেখ হাসিনার নির্দেশিত পথ অনুযায়ী দেশকে এগিয়ে নিয়ে যাব।

তিনি আরও বলেন, আমরা সকলেই দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া করব। যাতে তিনি সারাজীবন আমাদের ১৮ কোটি মানুষের সেবা করে যেতে পারেন। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে আমরা সকলেই তার পাশে আছি। তিনি সুস্থ থাকলে ও দীর্ঘজীবী হলে বাঙালি জাতি উপকৃত হবে।


শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নুরুল আমিন রুহুল, সহসভাপতি শহীদ সেরনিয়াবাত, ডাক্তার দিলীপ রায়, উপদেষ্টা পরিষদের সদস্য কামাল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, বাহাউদ্দিন নাছিমের সহধর্মিনী ডাক্তার সুলতানা শামীমা চৌধুরী রিতা, কন্যা নুজহাত তাবাসসুম ফাইজা, ঢাকা-৮ আসনের অন্তর্গত নয়টি ওয়ার্ডের কাউন্সিলর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহস্রাধিক নেতাকর্মী।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত