আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

প্রধানমন্ত্রীর পদত্যাগ কে কিভাবে দেখছে বিশ্ব গণমাধ্যম

প্রধানমন্ত্রীর পদত্যাগ কে কিভাবে দেখছে বিশ্ব গণমাধ্যম

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগের দ্বিতীয় দিন সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তিনি। পদত্যাগের পর দুপুরে একটি সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে যান তিনি। এদিকে শেখ হাসিনার পদত্যাগের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
সিএনএন, বিবিসি, আলজাজিরা, এনডিটিভি, এএফপির মতো আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ও বার্তা সংস্থা এই পদত্যাগ ঘিরে সংবাদ প্রকাশ করেছে। ৬ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির ওয়েবসাইটে খবর প্রকাশ করা হয়। ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ’ শিরোনামে ওই খবরে বলা হয়, সরকারবিরোধী বিক্ষোভে কয়েক শ মানুষ নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। তাকে ও তার বোনকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। হাসিনার অবস্থান স্পষ্ট নয়। তিনি ভারতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার ওয়েবসাইটের খবর দীর্ঘ সময় শীর্ষস্থানে রাখা ছিল। ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, দায়িত্ব নিচ্ছে অন্তর্বর্তী সরকার’ শিরোনামের খবরে বলা হয়, কয়েক সপ্তাহের প্রাণঘাতী বিক্ষোভের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে।’
 ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির শিরোনাম ছিল ‘পদত্যাগ করলেন শেখ হাসিনা’। এতে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। দেশটির সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সেনাবাহিনী একটি অন্তর্বর্তী সরকার গঠন করবে। বিক্ষোভকারীদের শান্তির পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি। দিল্লি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমানঘাঁটিতে অবতরণের পর গতকাল সন্ধ্যায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দেখা করেছেন শেখ হাসিনা। বার্তা সংস্থা এএফপির ৬ আগস্টের প্রতিবেদনের শিরোনাম ছিল ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন’। এতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসন গতকাল শেষ হয়েছে। এক মাসেরও বেশি সময় ধরে চলা প্রাণঘাতী বিক্ষোভে দেশ থেকে পালিয়েছেন তিনি। দেশটির সেনাবাহিনী ঘোষণা করেছে, একটি অন্তর্বর্তী সরকার গঠন করবে তারা।
শেখ হাসিনার পদত্যাগ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএনের শিরোনাম ছিল, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ’। তাতে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশে গত কয়েক সপ্তাহের সরকারবিরোধী বিক্ষোভের পর গতকাল পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত