আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

হারুনের থেকে সাবেক প্রধান বিচারপতির সোনার তরবারি গ্রহন তৈরি করলো বিতর্ক

হারুনের থেকে সাবেক প্রধান বিচারপতির সোনার তরবারি গ্রহন তৈরি করলো বিতর্ক

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সাবেক ডিবি প্রধান হারুন-অর-রশীদের কাছ থেকে সোনার তরবারি গ্রহণ করেছিলেন। এছাড়াও প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি ছাত্রলীগের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা নিয়েছিলেন। এসব কারণে বহু বিতর্ক তৈরি হয়েছে।


আজ শনিবার (১০ আগস্ট) সকালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে সভা শেষে গণমাধ্যকে এসব কথা বলেন ড. আসিফ।


আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল
উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, সাবেক ডিবি পুলিশ প্রধান হারুন সম্পর্কে নানা প্রশ্ন রয়েছে। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কারীকে অবৈধভাবে কার্যালয়ে আটকে রাখার মূল ব্যক্তি ছিলেন এই হারুন। তার কাছ থেকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সোনার তরবারি উপহার নিয়েছিলেন। আমার তখন খুব অবাক লেগেছিল। উনি বিদেশে গেলে সেখানকার আওয়ামী লীগের বিভিন্ন নেতার বাসায় থাকতেন। এসব কারণে তাকে নিয়ে অনেক কন্ট্রোভারসি ছিল।


 ড. আসিফ নজরুল বলেন, উনার (ওবায়দুল হাসান) আরেকটি বিষয় ছিল খুবই দুঃখজনক। উনি প্রধান বিচারপতি হওয়ার পর ছাত্রলীগের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা নিয়েছিলেন। এ নিয়ে আমার ব্যক্তিগত অভিমত হলো, এটি কোড অব কন্ডাক্টের ভায়োলেশন। এটা খুব একটা ভালো ইমপ্রেশন দেয় না


সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সাবেক ডিবি প্রধান হারুন-অর-রশীদের কাছ থেকে সোনার তরবারি গ্রহণ করেছিলেন
উল্লেখ্য, গত বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকা আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান বিচারপতির হাতে তরবারি তুলে দেন সাবেক ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।


সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সাবেক ডিবি প্রধান হারুন-অর-রশীদের কাছ থেকে সোনার তরবারি গ্রহণ করেছিলেন
প্রধান বিচারপতিকে বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান উল্লেখ করে হারুন অর রশীদ বলেন, আমাদের গর্বের ও অহংকারের নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। ছয়টি জেলাকে নিয়ে বৃহত্তর ময়মনসিংহের রূপান্তর হলেও ইতিহাস, শিল্প, সমৃদ্ধ জীবন সংস্কৃতির অবিনাশী প্রেক্ষাপটের ব্যপ্তি এবং বিশালতায় একই সূত্রে গাঁথা।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত