আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

জাতীয় পার্টির নেতা হুসেইন মুহাম্মদ এরশাদকেও স্বৈরাচার মনে করা হতো

জাতীয় পার্টির নেতা হুসেইন মুহাম্মদ এরশাদকেও স্বৈরাচার মনে করা হতো

গেল জুলাইয়ে ছাত্র-জনতার রক্তাক্ত আন্দোলনের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। এক স্বৈরশাসক তথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়া করতে ৮ শতাধিক মানুষের আত্মত্যাগের ঘটনা ইতিহাসে বিরল। তবে দেশের ইতিহাসে স্বৈরাচার বলতে শুধু হাসিনাই নয়, অনেকে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির নেতা হুসেইন মুহাম্মদ এরশাদকেও স্বৈরাচার মনে করতেন


হুসেইন মুহাম্মদ এরশাদের সঙ্গে বেশ লম্বা সময়ের ওঠাবসা ছিল দেশের প্রবীণ চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা সোহেল রানার। সে প্রসঙ্গে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন সোহেল রানা। দেশের খ্যাতিমান এই পরিচালক জানালেন, দীর্ঘ সময় ধরে এরশাদকে একজন ভালো মানুষ মনে করেন তিনি। কিন্তু তাকে স্বৈরশাসকের সঙ্গে তুলনা করা হতো। সে প্রসঙ্গে সোহেল রানার বক্তব্য, ‘যাদের রক্তের মধ্যেই আছে আমরা অন্যায় করব। সেই ধরনের কিছু অন্যায় আছে যা এরশাদ সাহেব করেননি তা নয়। কিন্তু একজন মানুষ হিসেবে আমি দশ বছর তার সঙ্গে ছিলাম। আমি দশ বছর যা দেখেছি, তাতেই আমি বলতে পারি, তিনি সত্যিকার অর্থে একজন ভালো মানুষ।’


সোহেল রানা বলেন, ‘তাকে (এরশাদ) নয় বছরের স্বৈরশাসক হিসেবে অনেকে বলে। আমি বলি, যদি ওনাকে স্বৈরশাসক বলা হয়, তাহলে গত ১৬ বছরের ক্ষমতায় থাকা কথিত সরকারদের স্কুলে এরশাদ সাহেবকে ভর্তি করতে হবে, সেটাই শিখতে যে স্বৈরতন্ত্র কী, স্বৈরশাসন কাকে বলে, সেটা কীভাবে করা উচিৎ এবং স্বৈরশাসনের অবস্থানটা কী।’

সোহেল রানার আসল নাম মাসুদ পারভেজ। তিনি চলচ্চিত্রে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন সোহেল রানা নাম ধারণ করে। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ ছবির প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। ছবিটির পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম। ১৯৭৩ সালে সোহেল রানা নাম ধারণ করে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানার একটি গল্প অবলম্বনে ‌‘মাসুদ রানা’ ছবির নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং একই ছবির মাধ্যমে তিনি মাসুদ পারভেজ নামে পরিচালক হিসেবেও যাত্রা শুরু করেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত