আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের ফায়ারি ডিবেট’ বা অগ্নিঝড়া বিতর্ক

কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের ফায়ারি ডিবেট’ বা অগ্নিঝড়া বিতর্ক

প্রথম টিভি বিতর্কে একে অপরকে এক চুলও ছাড় দেননি কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। এই টিভি বিতর্ককে বলা হচ্ছে ‘ফায়ারি ডিবেট’ বা অগ্নিঝড়া বিতর্ক। ট্রাম্প যেখানে পুতিনকে বন্ধু ভাবার চেষ্টা করছেন, সেখানে পুতিন সুযোগ পেলে দুপুরের খাবারে ট্রাম্পকে খেয়ে ফেলবেন। ট্রাম্পকে উদ্দেশ্য করে কমলা হ্যারিস এ কথা বলেছেন। 


বিতর্কে কমলা হ্যারিস অভিযোগ করেন, ডোনাল্ড ট্রাম্প পুতিনের মতো একজন লৌহমানবকে আঁকড়ে ধরে আছেন। তিনি ট্রাম্পের প্রতি আক্রমণ শাণিয়ে বলেন, পুতিনের চাপের সামনে ট্রাম্প গলে যাবেন। 

কমলা হ্যারিস বলেন, ‘পুতিন কিয়েভে বসে থেকে বাকি ইউরোপের ওপর নজর রাখতেন। আর এটি শুরু হতো পোল্যান্ডকে দিয়ে।’ এ সময় ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি কবে ভাগ্যের ওপর নির্ভর করা বন্ধ করবেন এবং এমন একজনকে বন্ধু ভাবা বন্ধ করবেন যে কিনা একজন স্বৈরাচার এবং যে কোনো মুহূর্তে আপনাকে তার দুপুরের খাবারে (লাঞ্চে) খেয়ে ফেলবেন।’ 

এর আগে, ২০২৩ সালের মার্চের শেষ দিকে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি একাই এই লড়াই ২৪ ঘণ্টার মধ্যে থামিয়ে দিতে পারেন। এবং তা সম্পূর্ণ শান্তি আলোচনার মাধ্যমেই। তবে ঠিক কীভাবে এমনটা করতে পারেন, তা অবশ্য বিস্তারিত বলতে রাজি হননি ট্রাম্প। 

এই প্রথম ট্রাম্প এমন দাবি করেছেন- এমন নয়। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে একই দাবি করতে দেখা যায়। তিনি লিখেছিলেন, ‘আমি যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতাম, তাহলে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শুরুই হতো না। এখনো যদি আমাকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়, তাহলে মাত্র ২৪ ঘণ্টা সময় লাগবে। আলাপ-আলোচনার মাধ্যমে দুই পক্ষের সম্মতিতে এই যুদ্ধ বন্ধ করে দিতে পারব। যেভাবে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ, তা মেনে নেওয়া যায় না।’

আজকের বিতর্কের আগে একাধিক জরিপে দেখা যায়, জনপ্রিয়তায় কমলা ও ট্রাম্প সমানে সমান। শেষ পর্যন্ত দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো নির্বাচনের ফলাফল ঠিক করবে। এই বিতর্কের সাফল্যের ওপর নির্ভর করবে কোন প্রার্থী এসব অঙ্গরাজ্যের ভোট বেশি টানতে পারছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত