আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

আইনি ব্যবস্থা নিতে সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আইনি ব্যবস্থা নিতে সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গত ১৫-১৭ জুলাই পর্যন্ত সংগঠিত বর্বরোচিত হামলায় অংশগ্রহণকারী এবং নেতৃত্ব দানকারী সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।


সোমবার (২১ অক্টোবর) দুপুর ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ সম্মেলনে ১৫-১৭ জুলাই পর্যন্ত সংগঠিত বর্বরোচিত হামলার ঘটনা সম্পর্কিত তথ্য প্রমাণ আহ্বান এবং মামলার বিষয়ে কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে। যার মধ্য দিয়ে এই বর্বরোচিত হামলার জড়িত প্রতিটি সন্ত্রাসী এবং হুকুমদাতাদের বিচার নিশ্চিত করা হবে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত ১ জুলাই থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর ব্যানারে শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করতে থাকেন।

এর মধ্যে ১৫ জুলাই আন্দোলনকারীরা সমাবেশ করার জন্য টিএসসি এলাকায় জড়ো হয়ে স্লোগান দেন। পরে তারা অন্য শিক্ষার্থীদেরকে আনতে হল পাড়ায় গেলে সেখানে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে কয়েকশ শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় ১৬ ও ১৭ জুলাই শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত