আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ

লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ

মন্ত্রিসভা ও ক্ষমতাসীন দল থেকে অপসারিত আবদুল লতিফ সিদ্দিকীকে আজ মঙ্গলবার কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তাঁর পক্ষে জামিনের আবেদন করা হয়নি। পরে ঢাকার মহানগর হাকিম আতিকুর রহমান তাঁকে কারাগারে পাঠান।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ঢাকা ও দেশের ১৮টি জেলায় ২২টি মামলা রয়েছে। নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় প্রতিটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে।লতিফ সিদ্দিকীকে আদালতে পাঠিয়েছে পুলিশ
গত ২ অক্টোবর আইনজীবী আবেদ রেজার করা মামলায় লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।এর আগে আজ দুপুরে রাজধানীর ধানমন্ডি থানায় লতিফ সিদ্দিকী আত্মসমর্পণ করেন। তাঁকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বলেন, লতিফ সিদ্দিকী আত্মসমর্পণ করেছেন।ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, আজ বেলা একটা ৩৫ মিনিটে একটি গাড়িতে চড়ে থানায় আসেন লতিফ সিদ্দিকী। তিনি গাড়ি থেকে নামেননি। তাঁকে তাৎক্ষণিকভাবে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।

গত রোববার রাতে কলকাতা থেকে ঢাকায় ফিরে অজ্ঞাত স্থানে চলে যান লতিফ সিদ্দিকী। গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও বিমানবন্দরে তাঁকে গ্রেপ্তার করেনি পুলিশ। তাঁকে গ্রেপ্তার করা না-করা নিয়ে গতকাল সোমবার সকাল থেকে সরকারের মধ্যে একধরনের অস্বস্তি দেখা দেয়।লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের দাবিতে গতকাল হেফাজতে ইসলামসহ ধর্মভিত্তিক কয়েকটি সংগঠন হরতালসহ কঠোর কর্মসূচির হুমকি দেয়। সংসদে অনির্ধারিত আলোচনায় তাঁর সদস্যপদ বাতিল ও গ্রেপ্তারের দাবি ওঠে।
গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে এক অনুষ্ঠানে পবিত্র হজ ও তাবলিগ জামাত এবং প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিরূপ মন্তব্য করায় মন্ত্রিসভা ও দল থেকে অপসারিত হন লতিফ সিদ্দিকী।

শেয়ার করুন

পাঠকের মতামত