আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

৯ জানুয়ারি বিশ্ব ইজতেমা, ভিসা নেই ৫ দেশের

৯ জানুয়ারি বিশ্ব ইজতেমা, ভিসা নেই ৫ দেশের

ইবোলায় আক্রান্ত আফ্রিকার ৫টি দেশের মুসল্লিদের আসন্ন বিশ্ব ইজতেমায় না আসার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে এ তথ্য জানিয়েছেন। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ইজতেমা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, "যেসব দেশ ইবোলা আক্রান্ত যেসব দেশের মুসল্লিদের এবার ইজতেমায় না আসার অনুরোধ করবো। লাইবেরিয়া, মালি, সিরেয়ালিয়ন, নাইজেরিয়া ও ঘিনি দেশের মুসল্লিরা যাতে এবারের ইজতেমায় অংশ না নেয়। আমাদের এই সিদ্ধান্ত ওইসব দেশে বাংলাদেশি মিশনে জানানো হবে। তাদেরকে ভিসা না দেওয়ার জন্য অনুরোধ করা হবে।"
তিনি বলেন, "গত বছরের মতো এবারো দুই ভাগে বিভক্ত হয়ে আগামী ৯, ১০ ও ১১ জানুয়ারি এবং পরে ১৬, ১৭ ও ১৮ জানুয়ারিতে ঢাকায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।"
ইজতেমা চলাকালে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে প্রবেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ওয়াচ টাওয়ার ও সিসিটিভি স্থাপন, ও যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ইতোমধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশন-এর যৌথ ব্যবস্থাপনায় বিমানবন্দরে যাত্রীদের তাপমাত্রা পরিমাপের যন্ত্র বসানো হয়েছে।
মন্ত্রী জানান, যদি কারো শরীরের তাপমাত্রা বেশি পরিলক্ষিত হয় তবে সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত