আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া গণতান্ত্রিক করতে কাজ চলছে

ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া গণতান্ত্রিক করতে কাজ চলছে

বর্তমান সরকার এক অর্থে সাংবিধানিক সরকারও নয় আবার বিপ্লবী সরকারও নয়। সরকারের জনপ্রিয়তা থাকলেও প্রশাসনিক অসহযোগিতা দেখা যাচ্ছে, যা সরকারের সীমাবদ্ধতা প্রকাশ করছে। 


শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য, সংস্কার, নির্বাচন শীর্ষক সংলাপে এ কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।


নাহিদ ইসলাম আরও বলেন, বিএনপিসহ বিরোধী দলগুলো দীর্ঘদিন ধরে সংস্কারের পক্ষে আন্দোলন চালিয়ে আসছিল এবং এই অভ্যুত্থান একটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে এসেছে। যারা এই আন্দোলনে প্রাণ দিয়েছে বা আহত হয়েছে, তাদের ত্যাগ মূল্যায়িত হবে, তবে বর্তমানে সরকারের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবতে হবে।

তিনি মন্তব্য করেন, বিগত সরকারের আমলে গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের কোনো প্রক্রিয়া ছিল না এবং নির্বাচনী ব্যবস্থাসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো শক্তিশালী ছিল না। বর্তমান সরকারের লক্ষ্য হলো, সামনের বাংলাদেশে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটি গণতান্ত্রিক পদ্ধতিতে সম্পন্ন করা। 


সংবিধান নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, আমরা নতুন সংবিধান বা সংবিধানের পুনর্লিখনের কথা বলছি, কারণ আমরা মনে করি মুজিববাদী বন্দোবস্তের মধ্যদিয়ে রচিত বর্তমান সংবিধান মুক্তিযুদ্ধের প্রকৃত আকাঙ্ক্ষা প্রতিফলিত করেনি। তিনি আরও বলেন, প্রতিবেশি দেশের ইঞ্জিনিয়ারিংও বর্তমান সংবিধানে প্রতিফলিত হয়েছে।

বৈদেশিক নীতির বিষয়ে নাহিদ ইসলাম জানান, বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন দলের বৈদেশিক নীতি ছিল ভিন্ন ভিন্ন। তিনি বলেন, আগামী বাংলাদেশে বৈদেশিক নীতি নতুনভাবে পরিকল্পিত হতে হবে এবং অর্থনীতি ও ব্যবসায় ঐক্যমত্য প্রতিষ্ঠা প্রয়োজন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত