আপডেট :

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

পরিত্যক্ত সোনার খনিতে মৃ ত দেহ

পরিত্যক্ত সোনার খনিতে মৃ ত দেহ

দক্ষিণ আফ্রিকার একটি পরিত্যক্ত সোনার খনিতে কয়েক মাস ধরে আটকে থাকার পর অন্তত ১০০ জন মারা গেছেন। ধারণা করা হচ্ছে, ভুক্তভোগীরা অনাহারে ও ডিহাইড্রেশনে মারা গেছেন। সোমবার (১৩ জানুয়ারি) খনি শ্রমিকদের প্রতিনিধিত্বকারী একটি দল এই তথ্য জানিয়েছে। খবর এপি ও সাউথ চায়না মর্নিং পোস্টের।  


প্রতিনিধিত্বকারী দলটি জানিয়েছে, এখনো খনিতে পাঁচ শতাধিক শ্রমিক আটকা পড়ে আছেন। পুলিশ তাদের বের করে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, দুই মাস আগে এই খনি ঘিরে দেশটির পুলিশ ও খনি শ্রমিকদের ঝামেলা শুরু হয়। কর্তৃপক্ষ খনিটি সেইসময় সিল করে দিয়েছিল এবং শ্রমিকদের বের করে আনার চেষ্টা চালায়।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, গ্রেপ্তারের ভয়ে শ্রমিকরা খনি ছেড়ে বের হতে চায়নি। এরপর থেকে সেখানেই তারা রয়ে যায়। 

খনি শ্রমিকদের নিয়ে কাজ করা সংস্থা মাইনিং অ্যাফেক্টেড কমিউনিটিস ইউনাইটেড ইন অ্যাকশন (ম্যাকুয়া) গোষ্ঠীর মুখপাত্র সাবেলো মঙ্গুনি জানান, উদ্ধার করা কিছু শ্রমিকের সঙ্গে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। 

মাইন
উদ্ধার অভিযান চলছে

সেই ফোনের ভিডিওতে দেখা যায়, কিছু মৃতদেহ একটি ব্যাগে মোড়ানো আবস্থায় রয়েছে। দ্বিতীয় ভিডিওতে কিছু খনি শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ দেখা যাচ্ছে, তবে তারা এখনো জীবিত।

তবে বিবিসির পক্ষ থেকে বলা হয়েছে, তারা এই ভিডিও এর সত্যতা যাচাই করতে পারেনি। বিবিসি বলছে, খনিতে এখনো শত শত লোক আটকে আছে।  

জেনারেল ইন্ডাস্ট্রিজ ওয়ার্কার্স অফ সাউথ আফ্রিকা (গিউসা) নামে একটি ট্রেড ইউনিয়ন এনিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, শার্টবিহীন অনেক পুরুষ নোংরা মেঝেতে বসে আছেন। তাদের মুখ ঝাপসা করে দেওয়া হয়েছে।  

ক্যামেরার বাইরে একজনকে বলতে শোনা যাচ্ছে, ‘আমরা ক্ষুধার্ত এবং আমাদের সাহায্যের প্রয়োজন।’

তিনি আরও বলেন, আমরা আপনাদের মাটির নিচে মারা যাওয়া লোকদের মৃতদেহ দেখাচ্ছি। আর এখানেই সব নয়...  আপনারা কী দেখতে পাচ্ছেন মানুষ কীভাবে সংগ্রাম করছে? দয়া করে আমাদের সাহায্য করুন।

আরেক ভিডিওতে এক ব্যক্তি বলছেন, এখানে মানুষ ক্ষুধার কারণে মারা যাচ্ছে। তিনি ভিডিওতে মৃতের সংখ্যা ৯৬ বলে উল্লেখ করেন এবং খাবার ও জরুরি সেবা সরবরাহের আবেদন করেন। 

ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, এই ভিডিও গত শনিবার রেকর্ড করা হয়েছে। উদ্ধার প্রচেষ্টার নেতৃত্বদানকারী দেশটির খনিজ সম্পদ বিভাগ বিবিসিকে জানিয়েছে, সোমবারের অভিযানে খনির মধ্যে একটি খাঁচা নামানো হয়। এরপর মানুষ বোঝাই করার পর ওপরে তোলা হয়।

উদ্ধারকাজ চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত