আপডেট :

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

চাক্তাইয়ের আগুন নিভলো তিন ঘণ্টা পর

চাক্তাইয়ের আগুন নিভলো তিন ঘণ্টা পর

চট্টগ্রাম নগরে ভোগ্যপণ্যের অন্যতম বৃহত্তম পাইকারি বাজার চাক্তাই এলাকায় আগুনে পুড়ে গেছে একটি করাতকল, দুটি গুদামসহ সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান। পানির উৎসের অভাবে চট্টগ্রামের বৃহত্তম এ বাজারে আগুন নেভাতে বেশি সময় লেগেছে।


শুক্রবার (৩১ জানুয়ারি) ভোর ৬টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ৯টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।


ফায়ার সার্ভিস জানায়, সকাল ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, কর্ণফুলী, চন্দনপুরা, নন্দনকানন ও লামাবাজার স্টেশনের ৯টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর সকাল ৯টার দিকে আগুন পুরোপুরি নিভে যায়। আগুনে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, পানির উৎস দূরে হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।


ব্যবসায়ীরা জানান, বন্ধের দিন থাকায় ভোরে মার্কেটের দোকানপাট বন্ধ ছিল। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর  দেওয়া হয়। তবে ওই মার্কেটে করাতকল, সুতার গুদাম, রঙের গুদামসহ বেশ কিছু দোকান পাশাপাশি রয়েছে। যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত