আপডেট :

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

কুকুর নিয়ন্ত্রণে ৭ লাখ টাকা খরচ করবে ডিএসসিসি

কুকুর নিয়ন্ত্রণে ৭ লাখ টাকা খরচ করবে ডিএসসিসি

বেওয়ারিশ কুকুর বান্ধ্যাকরণ, নিয়ন্ত্রণ ও অপসারণ জন্য প্রায় ৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঞা একটি দপ্তর আদেশ জারি করে এই বরাদ্দ অনুমোদন দিয়েছেন।


সেখানে তিনি উল্লেখ করেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য বছরব্যাপী (মার্চ ২০২৫ থেকে জুন ২০২৫ পর্যন্ত) বেওয়ারিশ কুকুর বান্ধ্যাকরণ, নিয়ন্ত্রণ ও অপসারণ এবং প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য প্রয়োজনীয় ওষুধপত্র, যন্ত্রপাতি ও সরঞ্জামাদি ক্রয়ে ৭ লাখ ৪০ হাজার ২৭০ টাকা অগ্রিম প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে ডিএসসিসির ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য (মার্চ-জুন) বেওয়ারিশ কুকুর বান্ধ্যাকরণ, নিয়ন্ত্রণ, অপসারণ এবং চিকিৎসা প্রদানের লক্ষ্যে ওষুধপত্র, যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়।


ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, তিন সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসির স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিশাত পারভীনকে এবং সদস্য সচিব করা হয়েছে ডিএসসিসির ভেটেরিনারি কর্মকর্তা ডা. শরণ কুমার সাহাকে। পাশাপাশি কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে ডিএসসিসির আরেক ভেটেরিনারি কর্মকর্তা ডা. সাদেকুজ্জামান রাকিবকে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত