আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

চীন সফর নিয়ে মির্জা ফখরুলের মন্তব্য

চীন সফর নিয়ে মির্জা ফখরুলের মন্তব্য

চীন সফর বর্তমান সরকারের একটি বড় সাফল্য বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন,  ‘ইতোপূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে একতরফাভাবে একটি দলের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল। কিন্তু এ সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তার চিন্তা ভাবনা পরিবর্তন করেছে। সব রাজনৈতিক দলের সঙ্গে কথা কথাবার্তা বলছে।’


মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় ঠাকুরগাঁও জেলা শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন ফখরুল।


তিনি বলেন, ‘চীন যেহেতু অত্যন্ত একটি সমৃদ্ধশালী দেশ; ব্যবসায়ী পর্যায়ে দ্বিতীয় দেশ হিসেবে রয়েছে। চীন প্রতিশ্রুতি দিয়েছে আগামী দিনেও তারা  বাংলাদেশের ব্যবসায়ীক ক্ষেত্রে বিনিয়োগ করবে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য আশাবাদী।’

ফখরুল বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সমর্থন নিয়ে এসেছে এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারে এসেছে। রাষ্ট্র সংস্কারের জন্য তারা সংস্কার কমিশন তৈরি করেছে। সেই সংস্কারের প্রস্তাবগুলো যথাযথভাবে আমরা পর্যালোচনা করছি।’


তিনি আরও বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে মতামতগুলো সংস্কার কমিশনকে দিয়েছি। এ বিষয় নিয়ে আগামীতে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা বসবেন। সব ঐক্যমতের ভিত্তিতে আগামীতে নির্বাচন হবে।’

আলোচনা শেষে দলের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন মির্জা ফখরুল।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত