আপডেট :

        ফ্র্যাঙ্কলিন হাইস্কুলে শিক্ষার্থীর মৃ ত্যু, লস এঞ্জেলেস স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে পরিবারের ক্ষতিপূরণ দাবি

        আলতাডেনায় বাড়ির কাছে মানুষের দেহাবশেষ উদ্ধার, তদন্তে কাউন্টি পুলিশের হোমিসাইড ইউনিট

        আন্তর্জাতিক শিক্ষার্থী হারাচ্ছে ক্যালিফোর্নিয়া, শীর্ষ অবস্থান দখল করল নিউইয়র্ক

        বিশ্বের দীর্ঘতম ও গভীরতম সমুদ্রতল সড়ক টানেল নির্মাণ করছে ইউরোপের দেশ নরওয়ে

        বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

        ফ্লোরিডায় বিরল মাশরুমে মিলল হ্যালুসিনেশন সৃষ্টিকারী উপাদান ও প্রাণঘাতী বিষ

        লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সন্ত্রা সী সংগঠনের তালিকায় এখন ২২টি গোষ্ঠী

        ২০২৮ সালে প্রেসিডেন্ট পদে লড়তে আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজকে আহ্বান নিউইয়র্কের সমাজতন্ত্রীদের

        ঝড়ের প্রভাবে উত্তাল প্রশান্ত মহাসাগর, ক্যালিফোর্নিয়ার সৈকতে বিপজ্জনক পরিস্থিতি

        সিকিমে ভারতের আকাশসীমায় ২০ মিনিটের বেশি চক্কর চীনা যুদ্ধবিমানের

        মেক্সিকোতে পুলিশের হেলিকপ্টার থেকে গু লি, প্রাণ গেল ৭ বছর বয়সী মার্কিন শিশুর

        মায়ামি বিমানবন্দরে ইউপিএসের কার্গো বিমানের সঙ্গে সংঘর্ষ কোপা এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়োজাহাজের

        ১৪ নভেম্বর ২০২৬: দৈনিক রাশিফল

        স্বাস্থ্যবিমার বাড়তি খরচ কর্মীদের ওপর চাপাচ্ছে মার্কিন প্রতিষ্ঠানগুলো, কমতে পারে চিকিৎসাসুবিধা

        ব্যক্তিগত ব্যবহারের জন্য সাইবারক্যাব বিক্রির আমন্ত্রণ জানাল টেসলা, দাম ২৯ হাজার ৯৯০ ডলার

        রাউটারের ত্রুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধ, তদন্তের মুখে প্রযুক্তি ঠিকাদার এল৩ হ্যারিস

        বয়স্ক মুসলিম ব্যক্তিকে বিয়ে করতে অস্বীকৃতি, ১৮ বছরের খ্রিস্টান তরুণীকে পিটিয়ে হ ত্যার অভিযোগ

        দূষণের আশঙ্কায় যুক্তরাষ্ট্রে টিরজেপাটাইড ইনজেকশন প্রত্যাহার, ঝুঁকিতে কিছু রোগী

        ছুটির মৌসুমে পাঁচটি ফ্রি গেস্ট পাস ও নতুন সদস্যপদে ৭০ ডলার ছাড় দিচ্ছে ক্লিয়ার

        সোশ্যাল সিকিউরিটি ব্যবস্থায় বড় পরিবর্তনের শঙ্কা, অবসরভাতা সুরক্ষায় এখনই প্রস্তুতি জরুরি

ভোলায় ধর্ষণের অভিযোগে আ ত্ম হ ত্যা

ভোলায় ধর্ষণের অভিযোগে আ ত্ম হ ত্যা

ভোলা সদর মডেল থানা হাজতে ধর্ষণের অভিযোগে আটক এক যুবক আত্মহত্যা করেছেন বলে দাবি করছে পুলিশ।

সোমবার রাত সোয়া ১২টার দিকে হাজতকক্ষের শৌচাগারে এ ঘটনা ঘটে দাবি করে ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, “আটক যুবক হাজতে থাকা জায়নামাজ ছিঁড়ে গলায় পেঁছিয়ে শৌচাগারের জানালার রডের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। সিসি ক্যামেরায় বিষয়টি ধরা পড়েছে।”

নিহত মো. হাসান (২৩) সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বাসিন্দা।


প্রতিবেশী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সোমবার তাকে আটক করে থানা হাজতে রাখে পুলিশ।

অন্যদিকে, ওই গৃহবধূকে ভোলার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হাসান ঈদের দিন বেলা ৩টার দিকে প্রতিবেশীর বাড়ির রেফ্রিজারেটরে মাংস রাখতে যান। তখন একা পেয়ে বাড়ির ওই গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপর এলাকাবাসী হাসানকে ধরে পিটুনি দেয়।


ওসি হাচনাইন পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে হাসানকে আটক করে ভোলা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা শেষে সেখান থেকে রাত ৮টার দিকে তাকে থানা হাজতে আনা হয়। রাত ১২টা ১৮ মিনিটে হাজতে থাকা জায়নামাজ ছিঁড়ে গলায় পেঁচিয়ে শৌচাগারের জানালার রডের সঙ্গে ঝুলে তিনি আত্মহত্যা করেছেন।

ওসি আরো বলেন, “ভোলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত