আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

মালিককে চোরের ফোন

মালিককে চোরের ফোন


ফার্মেসিতে চুরি করতে ঢুকে চোর দেখে ক্যাশে টাকার পরিমাণ কম। এরপর ফার্মেসি মালিককে ফোন করে চোর। জানতে চাইলো- ক্যাশে এত কম টাকা রাখলেন কেন?


রোববার (৩০ মার্চ) মধ্যরাতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের হাসপাতাল সড়কের মল্লিক ফার্মেসিতে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে।


স্থানীয়রা বলেন, আমাদের পাড়ার একটি ফার্মেসির দোকানে চুরির হয়েছে। পরে জানতে পারি চোর টাকা পয়সা তেমন কিছু না পেয়ে ফার্মেসি মালিককে ফোন করে জানতে চেয়েছে- দোকানে কোন টাকা পয়সা রাখেন না কেন? 

বিষয়টি নিশ্চিত করে ফার্মেসির মালিক হরেন্দ্রনাথ সাহা বলেন, ভোরে চোরচক্রের এক সদস্য আমার মুঠোফোনে কল করে বলে, দাদা আপনার ফার্মেসিতে আমরা চুরি করেছি। গতকাল তো কেনাবেচা অনেক করেছেন ক্যাশে এত কম টাকা রাখলেন কেন? একটু বেশি করে রাখতে পারেন না!


তিনি আরও বলেন, মুঠোফোনে জানানো ওই কথা আমি প্রথমে বিশ্বাস করছিলাম না। পরে ভোরে দোকানে এসে ওষুধসহ বেশকিছু মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে বলে বুঝতে পেরেছি। পরে বিষয়টি পুলিশকে অবগত করি।

এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনাটি জানার পরে স্বঘোষিত চোরের মুঠোফোন নম্বর শনাক্তকরণের কাজ করছি। এ ঘটনায় জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত