আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

রাজশাহীতে তীব্র তাপদাহ, জনজীবন অতিষ্ঠ

রাজশাহীতে তীব্র তাপদাহ, জনজীবন অতিষ্ঠ

রাজশাহী অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। কয়েকদিন ধরেই সূর্যের প্রচণ্ড উত্তাপ আর তপ্ত বাতাসে পুড়ছে নগরজীবন। রোদের তেজ ও গরমের কষাঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষ। সবচেয়ে ভোগান্তি পোহাচ্ছেন দিনমজুর ও খেটে খাওয়া শ্রমজীবীরা।


রাজশাহী আবহাওয়া অফিস সূত্র জানায়, শনিবার রাজশাহী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস। যাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। রবিবার (১১ মে) রাজশাহী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।


সূত্র মতে, রবিবার সকাল থেকেই তাপমাত্রা বাড়ছিল। সকাল সাড়ে ৯টায় ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, ১০টায় ৩৬.৬ ডিগ্রি, সাড়ে ১১টায় ৩৭.৪ ডিগ্রি, দুপুর ২টায় ৪০.৭ ডিগ্রি এবং বিকাল ৩টায় ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। 

এদিকে প্রখর উত্তাপ ও আগুনের মত উত্তপ্ত বাতাসের কারণে জনজীবনে নেমে আসে চরম দুর্ভোগ। ফলে রাস্তাঘাট, বাজার কিংবা অফিস সর্বত্র মানুষের উপস্থিতি কমেছে। খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। কর্মজীবীদের অনেকেই মাথায় গামছা বেঁধে, কেউবা ছাতা বা রোদচশমা পরে রোদের সঙ্গে যুদ্ধ করে চলেছেন।


এদিকে তীব্র গরম থেকে সামান্য স্বস্তি পেতে নগরীর বিভিন্ন প্রান্তে মানুষ আশ্রয় নিচ্ছেন গাছের ছায়ায়। কেউ প্রাণ জুড়াচ্ছেন আখের শরবত, লেবুর রস বা ঠাণ্ডা পানীয় পান করে। তবে তাতেও মিলছে না পরিত্রাণ।

আবহাওয়া অফিস সূত্র জানায়, আগামী কয়েকদিন তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা কম। বরং চলমান তীব্র তাপপ্রবাহ আরও কিছুদিন স্থায়ী হতে পারে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত