আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

ডাকসুতে অহিংস ভোটের মডেল তৈরি: উপদেষ্টা পরিষদের ধন্যবাদে স্বরাষ্ট্র উপদেষ্টা

ডাকসুতে অহিংস ভোটের মডেল তৈরি: উপদেষ্টা পরিষদের ধন্যবাদে স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে ধন্যবাদ দিয়েছে উপদেষ্টা পরিষদ।

আজ বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জানান, ডাকসু নির্বাচন শান্তিপূর্ণভাবে হওয়ায় উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানানো হয়।

উপদেষ্টা পরিষদের বৈঠকে নেপালের পরিস্থিতি নিয়েও জানানো হয়। সেখানে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিমানবাহিনী একটি বিশেষ বিমান দিয়েছে। আমরা আশা করছি আজকেই বাংলাদেশিরা ফেরত চলে আসবেন। আর নেপালের বিমানবন্দর আংশিক চালু হয়েছে। নেপালে আমাদের অ্যাম্বাসি বাংলাদেশিদের দেখভাল করছে।’

শফিকুল আলম বলেন, ‘কিছু কিছু মেডিকেল কলেজে মানসম্পন্ন শিক্ষকের সংকট আছে। মেডিকেল কলেজে শিক্ষার মান যাতে আরও উন্নত হয়, যারা অবসরে গেছেন তাদের কীভাবে সংকটের জায়গাগুলোতে পুনরায় নিয়ে আসা যায়, সেই বিষয়ে আলাপ করা হয়েছে।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত