আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

৬ দেশের প্রধান বিচারপতিদের নিয়ে ঢাকায় ২ সম্মেলন

৬ দেশের প্রধান বিচারপতিদের নিয়ে ঢাকায় ২ সম্মেলন

পরিবেশসংশ্লিষ্টদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বর্তমান প্রধান বিচারপতির একান্ত প্রচেষ্টায় চলতি মাসে বাংলাদেশে প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন। অপরদিকে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন হবে আগামী মাসে। উভয় সম্মেলন সফল করতে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতি কমিটি করা হয়েছে। প্রস্তুতি কমিটির তোড়জোড় চলছে সর্বত্র।

জানা গেছে, ২৪ ও ২৫ নভেম্বর পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক এবং ২৪ ও ২৫ ডিসেম্বর জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছেন দক্ষিণ এশিয়ার ৬ দেশের প্রধান বিচারপতিরা।

তারা হচ্ছেন ভারতের প্রধান বিচারপতি টি এস ঠাকুর, আফগানিস্তানের প্রধান বিচারপতি সাইদ ইউসুফ হালিম, ভুটানের প্রধান বিচারপতি লিওনপোশেরিনওয়াংচুক, নেপালের প্রধান বিচারপতি সুশীলা কারকি, শ্রীলঙ্কার প্রধান বিচারপতি কে শ্রিপাভান এবং মিয়ানমারের প্রধান বিচারপতি ইউ তুনহতুনও। পাঁচজন প্রধান বিচারপতি পরিবেশ বিষয়ক সম্মেলনে যোগ দিতে এ মাসে, আর আগামী মাসে ভারতের প্রধান বিচারপতি বিচার বিভাগীয় সম্মেলনে অতিথি হিসেবে অংশ নেবেন।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ জাগো নিউজকে বলেন, ‘পরিবেশবিষয়ক সম্মেলেনে পাঁচ দেশের প্রধান বিচারপতি অংশ নেবেন।’ 

হাইকোর্টের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন জাগো নিউজকে বলেন, ‘এর আগে পৃথিবীর কয়েকটি রাষ্ট্রে `জুডিশিয়াল অন ইনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেইঞ্জ` শীর্ষক গোলটেবিল বৈঠক এবং সেমিনার হলেও কোনো সম্মেলন অনুষ্ঠিত হয়নি।’

আন্তর্জাতিক এই সম্মেলনকে ঘিরে আইন-শৃংখলা বাহিনীর পক্ষ থেকেও রয়েছে প্রস্তুতি। সম্মেলনে পাঁচজন প্রধান বিচারপতি ছাড়াও বিভিন্ন দেশের বিচারপতি, পরিবেশবিদসহ বিশেষজ্ঞরা অংশ নেবেন বলে জানা গেছে। ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে পরিবেশবিষয়ক সম্মেলনটি অনুষ্ঠিত হবে। 

সুপ্রিমকোর্ট ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) যৌথভাবে আয়োজন করছে। উদ্বোধন করবেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ।
 
বিচারবিভাগীয় সম্মেলন ২৪ ও ২৫ ডিসেম্বর

জাতীয় বিচারবিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মেলনের প্রথম দিনে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিচারবিভাগীয়’ এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উদ্বোধনী দিনে ভারতের প্রধান বিচারপতিও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

২৫ ডিসেম্বর অধিবেশনগুলোতে বিচারকদের জন্য সুনির্দিষ্ট বিষয় শীর্ষক আলোচনা হবে। সম্মেলনের দ্বিতীয় দিনে সব জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, মুখ্য বিচারিক হাকিম, মুখ্য মহানগর হাকিম এবং ভূমি জরিপ ট্রাইব্যুনালের বিচারকদের উপস্থিত থাকতে বলা হয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত