আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রয়োজন: বি চৌধুরী

নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রয়োজন: বি চৌধুরী

সাবেক প্রেসিডেন্ট ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা: একিউএম বদররুদ্দোজা চৌধুরী বলেছেন, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক হোক আর যেই নামেই হোক নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। নিরপেক্ষ সরকার হলেই নির্বাচন সবার কাছে গ্রহনযোগ্য হবে। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আদর্শ নাগরিক আন্দোলন কর্তৃক আয়োজিত ‘স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে নাগরিক ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সংসদে নাই এমন একটি দল নির্বাচন কমিশন গঠনে নিজেদের প্রস্তাব অবহিত করতে প্রেসিডেন্টের কাছে চিঠি দিয়েছেন। প্রেসিডেন্টের ক্ষমতা কতখানি আমার চেয়ে কেউ বেশী জানার কথা নয়। প্রেসিডেন্টের ক্ষমতা হচ্ছে তিনি যা যা করবেন তা প্রধানন্ত্রীর অনুমতি অনুযায়ী করবেন। বাংলাদেশের সব কিছুর মধ্যমনি হচ্ছেন প্রধানমন্ত্রী। এখানে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে কি হবে? কাজেই আমাদের দেশের যারা ক্ষমতার শীর্ষে রয়েছেন তারা দেশ ও জাতির কথা বিবেচনা করেই আগামী দিনের সিদ্ধান্ত গ্রহণ করবেন। নইলে আমাদের সকলকেই নিজ নিজ কর্মের ফল কোন না কোন দিন অবশ্যই ভোগ করতে হবে।

তিনি বলেন, এরশাদের পতনের পর জাতীয় সংসদে জামায়াতের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের ফর্মূলা এসেছিল। ওই ফরর্মূলায় দেশের সব রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে আসছিল। ওই নির্বাচনগুলোতে কিছু ত্রুটি থাকলেও জনগণ ওই নির্বাচনের রায় মেনে নেয়। কিন্তু, গেলো কয়েক বছর ধরে দেশের বৃহৎ একটি রাজনৈতিক দল ওই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে প্রশ্ন তুললো। একদল মানলো আরেক দল মানলো না। তাতে কি হলো দেশে সংঘাত ছড়িয়ে পড়লো। সারাদেশে একটি আতংঙ্ক ছড়িয়ে পড়লো। মানুষ পুড়ে মরলো। এই সংঘাতময় পরিবেশ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতেই হবে তা নয় ওই সরকার নিরপেক্ষ সরকার হলেই হলো। মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক নির্বাচারে গণহত্যার প্রতিবাদ করে তিনি বলেন, বৌদ্ধ ধর্মে বিশ্বাসী মিয়ানমার নিজেকে শান্তিপ্রিয় রাষ্ট্র বলে দাবি করে। কিন্তু, গত কয়েকদিন ধরে যেভাবে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন চালানো হচ্ছে তা মেনে নেয়া যায় না


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত