আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

শৈশব রক্ষায় বিশ্বে বাংলাদেশের স্থান ১৩৪

শৈশব রক্ষায় বিশ্বে বাংলাদেশের স্থান ১৩৪

শৈশব রক্ষায় বিশ্বে বাংলাদেশের স্থান ১৩৪তম বলে জানিয়েছে বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন।

বৃহস্পতিবার আন্তর্জাতিক শিশু দিবসে সংস্থাটি এ তথ্য জানায়।

শিশু-কিশোরদের শৈশবকালীন অবস্থা বিবেচনায় ১৭২টি দেশের ওপর জরিপের ভিত্তিতে, আন্তর্জাতিক শিশু-সাহায্য সংস্থা সেভ দ্য চিলড্রেন ‘স্টোলেন চাইল্ডহুড’ বা ‘চুরি হয়ে যাওয়া শৈশব’ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বাংলাদেশের অবস্থান ১৩৪।

প্রতিবেদনটিতে ১৭২টি দেশের মধ্যে কোথায় শিশু-কিশোরদের শৈশব সবচেয়ে নিরাপদ আর কোথায় বিপদজনক বা অরক্ষিত সেই বিষয়ে বৈশ্বিক একটি সূচক প্রকাশ করা হয়েছে। যেখানে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের অবস্থান মালদ্বীপ, শ্রীলংকা, মিয়ানমার ও ভারতের পেছনে তবে নেপাল, পাকিস্তান ও আফগানিস্তান থেকে এগিয়ে। সূচকে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ইউরোপের দেশগুলো যার শীর্ষে রয়েছে নরওয়ে এবং সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশ, যার মধ্যে সর্বনিম্নে রয়েছে নাইজেরিয়া।

এই প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের মাত্র ১০টি রাষ্ট্রে পৃথিবীর দুই তৃতীয়াংশ খর্বাকায় শিশু বাস করে। এর মধ্যে ভারতে সবচেয়ে বেশি ৪৮ দশমিক ২ মিলিয়ন এবং এই ১০টি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ স্থান অষ্টম, যেখানে প্রায় ৫৫ লাখ খর্বাকায় শিশুর বসবাস।

ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিশ্বে প্রতি সাত সেকেন্ডে ১৫ বছরের কম বয়সি একজন মেয়ের বিয়ে হচ্ছে এবং বাংলাদেশে ১৫-১৯ বছর বয়সি মেয়েদের বিয়ের হার ৪৪ শতাংশ। প্রতি বছর প্রায় ১৭ মিলিয়ন কিশোরী মেয়ে শিশুর জন্ম দিচ্ছে এবং এই জন্মের অর্ধেকই ঘটছে বিশ্বের সাতটি দেশে যার মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে ব্রাজিল, কঙ্গো, ইথিওপিয়া, ভারত, নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্র। সেভ দ্য চিলড্রেনের এই প্রতিবেদনে বলা হয়, বিশ্বে প্রায় ৭০০ মিলিয়ন বা তারও বেশি শিশুর শৈশব নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যাচ্ছে।

সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ) মার্ক পিয়ার্স বলেন, ‘এটি অত্যন্ত দুঃখের বিষয় যে বৈশ্বিক বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জনে, বাংলাদেশ প্রভূত উন্নতি সাধন করলেও, বাংলাদেশে এখনো অনেক শিশু অসুখে মারা যাচ্ছে এবং বৈষম্যের শিকার হচ্ছে। যার ফলশ্রুতিতে শিশুরা তাদের স্বাভাবিক শৈশব হারাচ্ছে। এটি অগ্রহণযোগ্য যে, ২০১৭ সালে এসেও বাংলাদেশসহ অন্যান্য দেশের শিশুরা তাদের সুরক্ষা, শিক্ষা, বেড়ে ওঠা ও খেলার অধিকার সমানভাবে পাচ্ছে না। আমাদের অবশ্যই এই পরিস্থিতির উন্নতির জন্য কাজ করা উচিত এবং করে যাবো।’

তিনি আরো বলেন, ২০১৫ সালে সারা বিশ্ব একত্রিত হয়ে একটি প্রতিশ্রুতি নিয়েছিল যে, ২০৩০ সালের মধ্যে সব শিশুই স্থান, কাল নির্বিশেষে বিদ্যালয়ে যাবে, নিরাপদে থাকবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হবে। এটি একটি উচ্চাভিলাষী লক্ষ্য হলেও, অসম্ভব নয়, যদি সরকার শিশুদের শৈশব রক্ষার জন্য বিনিয়োগ বরাদ্দ নিশ্চিত করে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত