আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

চট্টগ্রামে কাস্টমস হাউজ দিন-রাত খোলা রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

চট্টগ্রামে কাস্টমস হাউজ দিন-রাত খোলা রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ীদের সুবিধার্থে চট্টগ্রামের কাস্টমস হাউজ ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সচিবালয়ে রবিবার (২ জুলাই) সচিব সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। এছাড়া সদ্য শুরু হওয়া অর্থবছরের অবকাঠামো উন্নয়নমূলক কাজের প্রস্তুতি আগামী ৩ মাসের মধ্যে সম্পন্ন করারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) এন এম জিয়াউল আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।

মন্ত্রিপরিষদ কক্ষে সকাল সোয়া ১০টা থেকে দুপুর সোয়া ২টা পর্যন্ত দীর্ঘ ৪ ঘণ্টা সচিবদের সঙ্গে সভা করেন প্রধানমন্ত্রী। সভায় ৭১ জন সিনিয়র সচিব, সচিব, ভারপ্রাপ্ত সচিব উপস্থিত ছিলেন। এরমধ্যে মধ্যে ১৬ জন মতামত দেন।

এছাড়া সভায় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর বিভিন্ন ধরণের অনুশাসনের পরিপ্রেক্ষিতে সভায় সচিবরা তাদের মতামত তুলে ধরেন বলে জানান জিয়াউল আলম।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব বলেন, ‘চট্টগ্রাম স্থল ও নৌ বন্দরে মালামাল আমদানি-রফতানির বিষয়ে ২৪ ঘণ্টা কাস্টমস স্টেশন খোলা রাখার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘বর্তমান অর্থবছরের প্রথম তিন মাসে সব কাজের পেপার ওয়ার্ক ঠিক করতে হবে যেন বর্ষা মৌসুমের শেষেই উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করা যায়। বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা রেখে নতুন ভবন তৈরি করতে প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন।’

জিয়াউল আলম বলেন, ‘ত্রাণ তৎপরতার জন্য জেলা পর্যায়ে পর্যাপ্ত তহবিল রাখতে প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন।’

তিনি বলেন, ‘স্থানীয় চাহিদার ভিত্তিতে এবং জনগণের পশ্চাৎপদতার নিরিখে যেন স্থানীয়ভাবে প্রকল্প গ্রহণ করা হয় সে বিষয়ে একটি অনুশাসন প্রধানমন্ত্রী সচিবদের দিয়েছেন। বৃক্ষরোপন অভিযান জোরদারের অনুশাসন দিয়ে প্রধানমন্ত্রী উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বন করার বিষয়েও নির্দেশনা দিয়েছেন।’

প্রধানমন্ত্রী যত্রতত্র নয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের আওতায় শিল্প কারখানাগুলো গড়ে তোলার উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছে জানিয়ে সচিব বলেন, ‘এসডিজি বাস্তবায়নে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যে টার্গেট রয়েছে তার আলোকে সঠিকভাবে কাজ করতে হবে।’

‘কর্মকর্তাদের প্রশিক্ষণের উপর প্রধানমন্ত্রী জোর দিয়েছেন। দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রয়োজন, প্রধানমন্ত্রী কোয়ালিটি প্রশিক্ষণ নিশ্চিত করার কথা বলেছেন।’

জিয়াউল আলম বলেন, ‘অগ্রাধিকার প্রকল্প যথাসময়ে বাস্তবায়নে সচিবদের আন্তরিকতার সঙ্গে কাজ করা এবং জঙ্গিবাদ ও মাদকবিরোধী অভিযানে সবাইকে কাজ করারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।’

‘হাইওয়েজ ও বিভিন্ন রাস্তার পাশে জলাধার রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। রাস্তার পাশে জলাধার থাকলে রাস্তায় পানি না জমে, রাস্তায় পানি জমলে রাস্তার ক্ষতি হয়’ বলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব।

প্রধানমন্ত্রীর কাছে সচিবদের কোনো প্রস্তাব ছিল কি না- এমন প্রশ্নের জবাবে শফিউল আলম বলেন, ‘ফৌজদারি মামলার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সচিবদের মতামত পজিটিভই হয়েছে, সবাই প্রধানমন্ত্রীর অনুশাসনগুলো মেনে চলবেন সে কথাই বলেছেন। মামলার দীর্ঘসূত্রিতা দূর করার বিষয়ে আলোচনা হয়েছে।’

সচিবদের গাড়িতে পতাকা ব্যবহার নিয়ে সভায় কোনো আলোচনা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে জিয়াউল আলম বলেন, ‘সচিবদের আলোচনায় বিষয়টি এভাবে আসেনি তবে প্রধানমন্ত্রীকে হয়ত সেগুলো জানানো হবে।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত