আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

আইএমও কাউন্সিল নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতা দাখিল

আইএমও কাউন্সিল নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতা দাখিল

আন্তর্জাতিক নৌ-সংস্থা (আইএমও) কাউন্সিল নির্বাচনে (২০১৮-১৯) ‘বি’ ক্যাটাগরিতে পুনঃনির্বাচনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে প্রার্থিতা দাখিল করা হযেছে।

রোববার নৌপরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আন্তর্জাতিক এই সংস্থার ১১৮তম কাউন্সিল অধিবেশনে পাঁচ সদস্যের প্রতিনিধিদল নিয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান অংশ নেন। এ সময় এই প্রার্থিতা দাখিল করা হয়।

এদিকে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান আন্তর্জাতিক নৌসংস্থার (আইএমও) ১১৮তম কাউন্সিল অধিবেশনে যোগদান শেষে আজ রোববার সকালে দেশে ফিরেছেন।

তিনি পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন- নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব এম এম তারিকুল ইসলাম, নৌপরিবহন অধিদপ্তরের চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন কে এম জসীমউদ্দিন সরকার এবং ইঞ্জিনিয়ার ও শিপ সার্ভেয়ার এস এম নাজমুল হক।

আইএমওর প্রধান কার্যালয় লন্ডনে এ অধিবেশন ২৪ জুলাই শুরু হয়ে ২৮ জুলাই পর্যন্ত চলে।

কাউন্সিল অধিবেশনে মেরিটাইম সেফটি, প্রশিক্ষণ, নৌ বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ ও বিধি-বিধান ইত্যাদি বিষয় এবং ইতোপূর্বে আইএমওর বিভিন্ন সভায় গৃহীত সুপারিশের ওপর আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশসহ উন্নয়নশীল দেশসমূহের স্বার্থ সংরক্ষণের জন্য ওই কাউন্সিল অধিবেশনে অংশ নেওয়া ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ আইএমও কাউন্সিল নির্বাচনে (২০১৮-১৯) ‘বি’ ক্যাটাগরিতে পুনঃনির্বাচনের জন্য প্রার্থিতা দাখিল করেছে। কাউন্সিল সভায় নির্বাচনের ক্যাম্পেইন ও অন্যান্য নৌ-স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়। আইএমওর ৩০তম নিয়মিত অধিবেশনে কাউন্সিল সদস্য নির্বাচন অনুষ্ঠিত হবে। চলতি বছরের ২৭ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশ ১৯৭৬ সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আইএমওর সদস্যপদ লাভ করে। বিশ্বের মোট ১৭২টি দেশ আইএমওর সদস্য। আইএমওর স্থায়ী সদস্য রয়েছে ১০টি। ‘বি’ ক্যাটাগরি সদস্য রয়েছে ১০টি। এ ছাড়াও ‘সি’ ক্যাটাগরিতে ২০টি দেশ রয়েছে।

বাংলাদেশ ২০০১ সাল থেকে ‘বি’ ক্যাটাগরির সদস্য হিসেবে কাজ করছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত