আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

২ ও ৫ টাকার নোট কমাতে চায় বাংলাদেশ ব্যাংক

২ ও ৫ টাকার নোট কমাতে চায় বাংলাদেশ ব্যাংক

ভল্টে প্রচুর ধাতব মুদ্রা জমে যাওয়ায় কাগজের নোট কমানোর লক্ষ্যে দুই ও পাঁচ টাকার কাগজের নোট বাজারে কম ছাড়তে চাইছে বাংলাদেশ ব্যাংক।

ধাতব মুদ্রার ব্যবহার বাড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে কোনো ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে ২ ও ৫ টাকার কাগজের নোট নিতে চাইলে আগে ৮০ ভাগ ধাতব মুদ্রা (কয়েন) নিতে হবে। এরপর বাকি ২০ ভাগ নেওয়া যাবে কাগজের নোট।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা সাংবাদিকদের জানান, বাজার থেকে দুই ও পাঁচ টাকার কাগজের নোট কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কাগজের মুদ্রা বাজারে থাকলেও বেশির ভাগ ধাতব মুদ্রার সার্কুলেশন (বাজারে) না থেকে বাংলাদেশ ব্যাংকের ভল্টে পড়ে রয়েছে। ভল্টে বিপুল পরিমাণ কয়েন জমা হওয়ায় স্থান সংকুলান হচ্ছে না। এ কারণে কাগজের মুদ্রার তুলনায় ধাতব মুদ্রা বেশি নেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত