আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ বাংলাদেশের

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ বাংলাদেশের

বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্টদূত অং মিন্টকে রোহিঙ্গা ইস্যুতে আবারও তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মঞ্জুরুল করীম তাকে তলব করে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের প্রতিবাদ জানান।

বুধবার অং মিন্টকে একটি অনানুষ্ঠানিক পত্র হস্তান্তর করা হয়। পত্রে মিয়ানমার সরকারকে রোহিঙ্গাদের সুরক্ষা এবং বাংলাদেশে অবস্থানরত সব রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে পদক্ষেপ নেওয়ার জন্য জোরালো আহ্বান জানানো হয়। এ ছাড়া মিয়ানমার সীমান্তে ল্যান্ড মাইন স্থাপনেরও প্রতিবাদ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে তিনবার মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে দ্বিতীয় দফায় তাকে ডেকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে জঙ্গি প্রতিরোধে যৌথ টহলের প্রস্তাব দেওয়া হলেও প্রথম ও তৃতীয় দফায় অধিকহারে রোহিঙ্গা অনুপ্রবেশের প্রতিবাদ জানায় বাংলাদেশ।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত