আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

রোহিঙ্গাদের রক্ষায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব

রোহিঙ্গাদের রক্ষায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব

মিয়ানমারে উৎপীড়নের হাত থেকে রোহিঙ্গাদের রক্ষায় জাতিসংঘে পাঁচটি প্রস্তাব তুলে ধরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে এই মানবিক সঙ্কট অবসানে তিনি বিশ্ব সম্প্রদায়ের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।

বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে ভাষণে তিনি এ আহ্বান জানিয়েছেন। খবর এএফপির।

প্রধানমন্ত্রী তার ভাষণে রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরত নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘এই লোকগুলো যেন অবশ্যই নিরাপত্তা ও সম্মানের সঙ্গে তাদের মাতৃভূমিতে ফিরে যেতে পারে ।’

রোহিঙ্গা মুসলমানদের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে মিয়ানমারে ‘সেইফ জোন’ গঠনের প্রস্তাব তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তার ভাষণে। এছাড়া জাতিসংঘ মহাসচিবকে সেখানে একটি অনুসন্ধানী দল পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফেরত ঠেকাতে বাংলাদেশ সীমান্তে স্থল মাইন পুঁতে রাখছে। রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘকে একটি সমাধান বের করতে  দ্রুত পদক্ষেপ নিতে হবে বলেও দাবি জানান তিনি।

রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তার পাঁচটি প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে রয়েছে, অনতিবিলম্বে ও চিরতরে মিয়ানমারে সহিংসতা ও ‘জাতিগত নিধন’ নিঃশর্তে বন্ধ করা, অনতিবিলম্বে মিয়ানমারে জাতিসংঘ মহাসচিবের নিজস্ব একটি অনুসন্ধানী দল প্রেরণ , জাতি-ধর্ম নির্বিশেষে সকল সাধারণ নাগরিকের নিরাপত্তা বিধান করা এবং এ লক্ষ্যে মিয়ানমারের অভ্যন্তরে জাতিসংঘের তত্ত্বাবধানে সুরক্ষা বলয় গড়ে তোলা।  রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বিতাড়িত সকল রোহিঙ্গাকে মিয়ানমারে তাদের নিজ ঘরবাড়িতে প্রত্যাবর্তন ও পুনর্বাসন নিশ্চিত এবং কফি আনান কমিশনের সুপারিশমালার নিঃশর্ত, পূর্ণ ও দ্রুত বাস্তবায়ন নিশ্চিত কথাও বলা হয়েছে এই প্রস্তাবে।

গত ২৪ আগস্ট রাতে রাখাইনের কয়েকটি পুলিশ ও সেনা চৌকিতে হামলা চালায় রোহিঙ্গা বিদ্রোহীরা। এরপরই সেখানে রোহিঙ্গা নিধন অভিযানে নামে মিয়ানমারের সেনাবাহিনী। ২৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত ৪ লাখ ২০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত