আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

তামিলনাড়ুতে দূষণ বিরুধী বিক্ষোভে গুলি, নিহত ৯

তামিলনাড়ুতে দূষণ বিরুধী বিক্ষোভে গুলি, নিহত ৯

ভারতের তামিলনাড়ুর বন্দরনগরী তুতিকোরিনে স্টারলাইট কোম্পানির কপার গলানোর কারখানা বন্ধের দাবিতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এতে আহত হন আরও কয়েক ডজন।

ভূগভর্স্থ পানিদূষণ ও স্থানীয় মৎস্যজীবীদের জীবিকা ঝুঁকিতে পড়ায় গত তিন মাস ধরে তুতিকোরিনের হাজার হাজার মানুষ স্টারলাইট কপার স্মেল্টিং প্ল্যান্ট বন্ধের দাবি জানিয়ে আসছে।

রাজ্যসরকার তাদের এ দাবিতে ভ্রুক্ষেপ করছে না বলে বিক্ষোভকারীরা মঙ্গলবার স্টারলাইট কারখানা অভিমুখে মিছিলের ডাক দেন। কিন্তু প্রশাসন থেকে তাদের বিক্ষোভের অনুমতি দেয়া হয়নি। ফলে প্রায় ২০ হাজার বিক্ষোভকারী প্রথমে স্থানীয় একটি গির্জায় জড়ো হন।

সেখান থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভকারীরা পুলিশের দিকে ইটপাটকেল ছুড়তে শুরু করে।

একপর্যায়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

স্থানীয় এক মন্ত্রী সাংবাদিকদের বলেন, রাজ্যসরকার পরিবেশ রক্ষায় নাগরিকদের এ উদ্যোগের প্রশংসা করেন।

তিনি বলেন, কিন্তু এদিন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তাতে পুলিশের সামনে গুলি চালানো ছাড়া অন্য পথ খোলা ছিল না। পুলিশ বসে বসে সরকারি সম্পদের ক্ষতি দেখতে পারে না।

এ ঘটনার পর ক্ষমতাসীন এআইএডিএসকে সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জনগণকে শান্ত থাকার অনুরোধ করে কপার প্ল্যান্টের বিরুদ্ধে আইনিব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

তবে ওই বিবৃতিতে পুলিশের গুলিতে কতজন হতাহত হয়েছেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

দেশটির জনপ্রিয় অভিনেতা কমল হাসান বলেন, নাগরিকরা অপরাধী নয়; অথচ তাদেরই মরতে হচ্ছে। তিনি নিজেও কপার প্ল্যান্টের বিরুদ্ধে প্রতিবাদে ‍অংশ নিয়েছেন।

তিনি বলেন, এটি সরকারের অবহেলার ফল। সরকার শান্তিপূর্ণ প্রতিবাদের ভাষা অবজ্ঞা করেছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত