আপডেট :

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

করোনা: প্রকৃতির প্রতিশোধ না কি মানবজাতির জন্য শিক্ষা?-২

করোনা: প্রকৃতির প্রতিশোধ না কি মানবজাতির জন্য শিক্ষা?-২

ইসলামে মানবজাতির জন্য কেবলমাত্র সৎকাজগুলোই অন্তর্ভুক্ত হয়েছে এবং শান্তি ও সম্প্রীতির বিষয়গুলোই প্রচারিত হয়েছে। ইসলামের মূল বিষয় হচ্ছে ‘একমাত্র আল্লাহর উপাসনা করা’ আর অহংকার, হিংসা, সমকামিতা, অবৈধ যৌনমিলন, ভণ্ডামি, অসত্যতা, দুর্নীতি, নৈরাজ্য, খুন, নিপীড়ন, অত্যাচার ও অবিচার সহ মানবজাতির জন্যে ক্ষতিকারক সকল বিষয়কে নিষিদ্ধ করা।

পবিত্র কুরআন শরীফ কেবলমাত্র মুসলমানদের জন্য নয় সমগ্র মানবজাতির জন্য আল্লাহতায়ালা কর্তৃক সর্বশেষ ধর্মগ্রন্থ হিসাবে প্রেরিত হয়েছে। সহজ, সরল ও সৎ ভাবে জীবন-যাপনের বিষয়গুলো এখানে নির্দেশিত হয়েছে, আল্লাহর একত্ববাদ প্রচার করা হয়েছে, এবং বিশ্বাসীদের জন্য দুনিয়া ও আখেরাতে উত্তম প্রতিদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্যে উপরোক্ত বিষয়গুলির সাথে কি কেউ বিরোধিতা করতে পারে বা কোনো বিতর্ক করতে পারে? তাহলে, মুসলমানদেরকে কেন নির্মমভাবে হত্যা করা হয়েছে? নিরীহ মুসলিম মহিলাদেরকে কেন ধর্ষণ করা হয়েছে? ‘গুচ্ছ বোমা’ দ্বারা মুসলিম শিশুদের কেন হত্যা করা হয়েছে? গুয়ানতানামো উপসাগরে কেন পবিত্র কোরআনকে অপমান করা হয়েছে? কোথায় ছিল তখন মানব সভ্যতা ও মানবতাবাদী আন্তর্জাতিক সম্প্রদায়? সভ্য বিশ্বের নেতারা কোথায় ছিল? আল্লাহ সর্বশক্তিমান, তিনি সবকিছুই পর্যবেক্ষণ করেছেন এবং তিনিই বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ। কুৎসিত, ও বর্বর বিশ্ব নেতারা সম্ভবত: ইসলাম, ইসলামী একেশ্বরবাদ, মুসলমান এবং পবিত্র কুরআনকে ধ্বংস করতে চেয়েছিল।

বিশ্বকে অবশ্যই জানতে হবে যে, মহান আল্লাহতায়ালাই পবিত্র কুরআন ও ইসলামকে রক্ষার দায়িত্ব গ্রহণ করেছেন। আল্লাহ কুরআনে ইরশাদ করেছেন, “আল্লাহতা’আলা তার আলোকে তিনিই রক্ষা করবেন যদিও অবিস্বাসীগণ তা নিভিয়ে দিতে চায় এবং অপছন্দ করে।” সুতরাং, মহামারী করোনা হচ্ছে প্রকৃতির প্রতিশোধ আর সীমালংঘনকারীদের জন্যে আল্লাহর পক্ষ থেকে বিশেষ শিক্ষা। আল্লাহর নির্দেশ ছাড়া কোনো বিপদাপদই পৃথিবীতে আসে না এবং যে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ তাকে সৎ পথে পরিচালিত করেন এবং আল্লাহতায়ালা সর্বজ্ঞাত (সূরা তাগাবুন: আয়াত -১১) পবিত্র কুরআনের এই বাক্যে চারটি (চার) অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে: ১) আল্লাহর অনুমতি ব্যতীত কোন বিপদ/বিপর্যয় নেই, ২) আল্লাহর একত্ববাদের প্রতি সম্পূর্ণ বিশ্বাস ৩) সঠিক পথে পরিচালিত হওয়া, এবং ৪) আল্লাহ সর্বজ্ঞাত।

সুরা তাওবার ৫১ নম্বর আয়াতে বলা হয়েছে, “আল্লাহ আমাদের জন্য যা আদেশ করেছেন তা ব্যতীত আমাদের কিছুই কখনও ঘটবে না। তিনিই আমাদের রক্ষাকারী এবংআল্লাহর প্রতি অবশ্যই মুমিনদের ভরসা করা উচিত।” সুরা আল হাদিদের ২২ নম্বর আয়াতে বলা হয়েছে, “পৃথিবীতে এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোন বিপদ আসে না; তা জগত সৃষ্টির পূর্বেই কিতাবে লিপিবদ্ধ আছে। নিশ্চয় এটা আল্লাহর পক্ষে সহজ।” সুতরাং, আমার কোনও সন্দেহ নেই যে করোনা মানবজাতির জন্য আল্লাহ প্রদত্ত এক ভয়ানক শাস্তি। পবিত্র কোরআনে আল্লাহতায়ালা সীমালংঘনকারীদের জন্যে ভয়াবহ শাস্তির কথা বার বার উল্লেখ করেছেন। অতীতে মানবজাতিকে সৎ পথে ফিরিয়ে আনতেও তিনি অভিন্ন শাস্তি দিয়েছেন। আল্লাহ আমাদেরকে ধ্বংস করে অতীতের বিভিন্ন সময়ের মতো ‘নতুন’ জাতি তৈরি করতে পারেন বা পুনরুত্থানের দিনটিও সৃষ্টি করতে পারেন। আমি মনে করি যে আল্লাহ তাঁর সৃষ্টির সেরা মানবজাতিকে মহামারী করোনার মাধ্যমে শিক্ষা দিতে চান। আল্লাহ চান যে অতীতের শিক্ষা নিয়ে আমরা পাপের জন্য অনুশোচনা করি, ক্ষমা প্রার্থনা করি এবং আল্লাহর নির্দেশিত পথে ফিরে আসি। আল্লাহ পবিত্র কুরআনে যথাক্রমে ১০০ এবং ২০০ বার ‘ক্ষমা’ এবং ‘রহমত’ শব্দের উল্লেখ করেছেন। তিনি মানবজাতিকে অনুশোচনা করার এবং তাঁর নিকট থেকে ক্ষমা ও করুণা লাভের নির্দেশ দিয়েছেন। সুরা আয যুমারের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, “হে আমার বান্দাগণ, যারা নিজেরাই সীমা লঙ্ঘন করেছ (মন্দ কাজ ও পাপ করে)! আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না: নিশ্চয় আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।”
সুতরাং করোনা আল্লাহ কর্তৃক প্রদত্ত অতীতের মতোই ভয়াবহ এক শাস্তি যা-তে আমরা প্রয়োজনীয় শিক্ষা নিতে পারি। বিশ্ব নেতাদের (বিশেষতঃ পশ্চিমা রাজনৈতিক নেতৃবৃন্দ) আগ্রাসন, অন্যায়, ও বর্বরতার মাধ্যমে মানবজাতি ও মানবসভ্যতা ধ্বংস করার জন্যে আল্লাহর কাছে অনুশোচনা করার এটাই সর্বোত্তম সময়। আমাদেরকে অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, একমাত্র আল্লাহতায়ালার উপাসনা করতে হবে, পবিত্র কুরআনে বর্ণিত নির্ধারিত পথ অনুসরণ করতে হবে এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ন্যায়বিচার করতে হবে। মহান আল্লাহ যদি আমাদের প্রতিশ্রুতি ও কার্যোপ্রনালীতে সন্তুষ্ট হন তবে অবশ্যই তিনি মানবজাতিকে ক্ষমা করবেন এবং করোনা থেকে আমাদেরকে রক্ষা করবেন। নিশ্চয়ই তিনি সর্বশক্তিমান, সর্বজ্ঞ, পরম করুণাময় ও সেরা বিচারক!

শেয়ার করুন

পাঠকের মতামত