আপডেট :

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

ব্রিটেন কি আদৌ বের হতে পারবে ইইউ থেকে?

ব্রিটেন কি আদৌ বের হতে পারবে ইইউ থেকে?

যুক্তরাজ্য আর ইউরোপীয় ইউনিয়নে থাকতে চায় না- এ ব্যাপারে সে দেশের নাগরিকরা ভোটও দিয়েছে না থাকার পক্ষে, যা কি না ব্রেক্সিট নামে পরিচিতিও পেয়েছে।

চুলচেরা বিশ্লেষণ করতে গেলে দেখা যায় দেশটি দ্বিধাবিভক্ত হয়ে গেছে। এক পক্ষ ইউনিয়নে না থাকার পক্ষে, আরেক পক্ষ থাকার পক্ষে। দুই পক্ষেই ভোট পড়েছে প্রায় সমান। এ অবস্থায় এখন কি ঘটতে পারে সেখানে?

২৪ জুন সন্ধ্যা ঠিক ৬টায় নিশ্চিত হয়ে যায় যে, ইউরোপিয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসছে যুক্তরাজ্য। কিন্তু যুক্তরাজ্য কি এখনই বেরিয়ে আসবে ইউনিয়ন থেকে ? এই প্রশ্নের উত্তরে বলা যায়, না।

বেরিয়ে যাওয়ার পক্ষে বেশি ভোট পড়লেও আদৌ তারা এখান থেকে বের হতে পারবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। বের হতে সক্ষম হলেও দুই বছর বা তারও বেশি সময় লাগবে এ প্রক্রিয়া সস্পন্ন হতে। কিন্তু এরই মধ্যে শুরু করেছে নজীরবিহীন সব ঘটনা।

প্রয়োজন হবে নতুন প্রধানমন্ত্রীর
গণভোটের ফল প্রকাশের পর ডাউনিং স্ট্রিটের ঠিক বাইরে এক বিবৃতিতে ডেভিড ক্যামেরন বলেন, সরকার এ ফল মেনে নেবে। সেই সঙ্গে পালন করবে ব্রিটিশ জনগণের নির্দেশ। যুক্তরাজ্যে বসবাসকারী ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের নিশ্চিন্তে থাকার পরামর্শ দিয়ে বলেন, ভোটের ফল যাই হোক না কেন, তারা মোটেও ক্ষতিগ্রস্থ হবেন না।

‘জাহজটিকে সঠিক’ রাখার জন্য তিনি ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে থেকে যাবেন। একই সঙ্গে ঘোষণা দেন যে, আসছে শরতে তিনি পদত্যাগ করবেন। কেননা ‘দেশকে পরবর্তী গন্তব্যে নিয়ে যাওয়ার সঠিক ক্যাপ্টেন’ তিনি নন।

নতুন কনজারভেটিভ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচন সেপ্টেম্বর মাসের শেষদিকে অনুষ্ঠিত হবে বলে ধারণ করা হচ্ছে।


বাজার প্রতিক্রিয়া
গণভোটের ফল বলতে গেলে প্রায় সঙ্গে সঙ্গে নাটকীয় প্রতিক্রিয়া ফেলে বাজারে। লন্ডন শেয়ার বাজারে দিনের শুরুতে শেয়ারের দাম পড়ে যায় ৮ শতাংশ। বার্কলেস ও আরবিএস এক পর্যায়ে ৩০ শতাংশেরও বেশি হ্রাস পায়। তবে দিনের শেষ দিকে শেয়ার বাজারের মূল্য সূচক কিছুটা বেড়ে যায়। আর দিন শেষ হয় ২ দশমিক ৮ শতাংশ কমে।

বৈদেশিক মূদ্রাবাজারে পাউন্ডের মূল্যমানও হ্রাস পায়। ১৯৮৫ সালের পর পাউন্ডের বিনিময় মূল্য কখনোই এতো হ্রাস পায়নি। এক পর্যায়ে পাউন্ডের বিনিময় মূল্য হ্রাস দাঁড়ায় ১.৩৩০৫ ডলার। অর্থাৎ পাউন্ডের বিনিময় মূল্য হ্রাস পায় ১০ শতাংশেরও বেশি। তবে দিনের শেষে পাউন্ডের বিনিময় মূল্য সামান্য বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১ দশমিক ৩৬ ডলার।

ব্যাংক অব ইংল্যান্ডের গবর্নর মার্ক কার্নে বলেছেন, ব্রেক্সিটের পর বাজার ও অর্থনীত যে অস্থিতিশীল হয়ে উঠবে তা আশা করা হচ্ছিল। তবে তার ব্যাঙ্ক যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত। আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য প্রযোজনে সব ধরনের সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।


ইউরোপীয় নেতাদের হতাশা
ইউরোপিয় নেতাদের সবাই চেয়েছিলেন, যুক্তরাজ্য ইউরোপিয় ইউনিয়নে থেকে যাক। তাই গণভোটের ফল ইউরোপীয় নেতাদের মধ্যে এক ধরনের হতাশার সৃষ্টি করেছে।

তড়িঘড়ি করে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত কিভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে আলোচনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রীরা। আগামী সপ্তাহের ইইউ শীর্ষ সম্মেলনের আগে জার্মানি,ফ্রান্স ও ইতালির নেতারা সোমবার বিষয়টি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছেন।

ইউরোপীয় কাউন্সিলরের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক ইউনিয়নের ২৭টি দেশের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, এই ভোট ঐতিহাসিক। কিন্তু তা ইইউ’র জন্য ঐতিহাসিক মুহূর্ত নয়।

জার্মানির নেতা অ্যাঙ্গেলা ম্যারকেল বলেছেন, ভোটের এই ফল ইইউ’র জন্য খুবই দঃখজনক। এখন কি ঘটবে তা আন্দাজ করা খুবই কঠিন।


প্রত্যাহার
ইইউ থেকে সদস্য পদ প্রত্যাহারের বৈধ আনুষ্ঠানিক প্রক্রিয়া ২০০৯ সালের লিসবন চুক্তির ৫০ অনুচ্ছেদে উল্লেখ রয়েছে। তবে কখনো ব্যবহার করা হয়নি।

ক্যামেরন বলেছেন, কখন প্রত্যাহার করা হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন নতুন প্রধানমন্ত্রী। কিন্তু ইইউ থেকে কোনো সদস্য দেশ ইচ্ছে করলেই বের হয়ে যেতে পারবে না। যদি কেউ বের হয়ে যেতে চায়, সে ব্যাপারে আলোচনা করে তা সকলকেই অনুমোদন করতে হবে।

এই আলোচনা শেষ করতে হবে দুই বছরের মধ্যে। কিন্তু কোনো কোনো সদস্য দেশ মনে করে, এই আলোচনা শেষ হতে দুই বছরের চেয়ে অনেক বেশি সময় লাগবে। যেকোনো নুতন চুক্তির ব্যাপারে ইউরোপীয় পার্লামেন্টের ভেটো দেয়ার অধিকার রয়েছে।

তবে যুক্তরাজ্যোর বেরিয়ে যাওয়ার ব্যাপারে প্রবল যুক্তিতর্ক হবে। এর ফলে এক-দুই বছরের মধ্যে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া হবে না।

এছাড়া যুক্তরাজ্যের প্রত্যাহারের বিষয়টি অনমোদনের প্রয়োজন রয়েছে পার্লমেন্টেও।


এলএবাংলাটাইমস/সি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত