আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

ঢাকা থেকে প্রকাশিত হলো ‘শঙ্খচিল’ এর শহীদ কাদরী সংখ্যা

ঢাকা থেকে প্রকাশিত হলো ‘শঙ্খচিল’ এর শহীদ কাদরী সংখ্যা

ঢাকা থেকে প্রকাশিত হলো শিল্প সাহিত্যের পত্রিকা ‘শঙ্খচিল’ -এর শহীদ কাদরী সংখ্যা। প্রায় শতাধিক কবি, লেখক ও শিল্পীর লেখায় সমৃদ্ধ সংখ্যাটি পাওয়া যাবে আসছে একুশে বইমেলার লিটলম্যাগ চত্বরে।

মাহফুজ পাঠক ও ইকবাল মাহফুজ সম্পাদকদ্বয় জানিয়েছেনÑ ‘আমরা শহীদ কাদরীর উপরে সংখ্যা প্রকাশের কাজ শুরু করি তাঁর মৃত্যুর প্রায় তিন মাস পূর্বে। সংখ্যা প্রকাশের মতামত জানিয়ে তাঁকে চিঠি লিখি। কবিপতœী নীরা কাদরী সেই চিঠি কবিকে পড়ে শুনিয়েছিলেন। সংখ্যাটিতে দেশ ও বিদেশ থেকে যারা বিভিন্ন তথ্য, ছবি ও বই সরবরাহ করে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা।’

সংখ্যাটিকে একটি বৈচিত্রপূর্ণ সংখ্যা করার লক্ষেÑ স্মৃতিমেঘ, জলছায়া, আড্ডা, নিবেদিত কবিতা, দীর্ঘ কবিতা, সনেট, অনুগল্প এমন কিছু বিষয়ে কাদরীর কবি জীবনকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এছাড়া প্রতিকৃতি বিভাগে রয়েছে কাইয়ুম চৌধুরী ও মুর্তজা বশীরসহ আরো ৬ শিল্পীর আঁকা শহীদ কাদরীর প্রতিকৃতি। রয়েছে ৬টি কবিতার অনুবাদ। সংগীত বিভাগে কবীর সুমন, মুয়ীয মাহফুজ ও তাজুল ইমামের লেখাগুলো সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে।
সাক্ষাৎকার বিভাগে রয়েছে আদনান সৈয়দের নেয়া শহীদ কাদরীকে নিয়ে মাহমুদুল হকের স্মৃতিচারণ। এছাড়া তমিজ উদ্দীন লোদী, শামস আল মমীন ও শিখা আহমেদের নেয়া শহীদ কাদরীর দীর্ঘ সাক্ষাৎকার।

চিত্রকথা বিভাগে নাসির আলী মামুনের লেখায় উঠে এসেছে আটলান্টিকের পাড়ে সমুদ্রের বিশালতা আর কাদরীর স্বেচ্ছানির্বাসনের ক্ষুদ্রতা। আল মাহমুদ স্মৃতিচারণ করতে গিয়ে বলেছেনÑ ‘শহীদ কাদরী সাহেব সুখী হতে চেয়েছিলেন।’ জার্মানি থেকে শঙ্খচিলের জন্য হাতে লিখে অলোকরঞ্জন দাশগুপ্ত জানিয়েছেন শহীদ কাদরীর সাথে তাঁর প্রথম ও শেষ দেখার স্মৃতিকথা।

এছাড়া কবির ৮টি কবিতা নিয়ে এঁকেছেন ৮ জন শিল্পী। কবিকে চিঠি লিখেছেনÑ হাফিজুর রহমান, আজাদ আলাউদ্দীন ও তরুণ কবি শ্বেতা শতাব্দী এষ। সংখ্যাটি গবেষণার ক্ষেত্রে সহযোগী হতে পারে। ৩৫২ পৃষ্ঠার (পেপারব্যাক) সংখ্যাটির মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা। বিপ্লব সরকারের আঁকা তরুণ শহীদ কাদরীর প্রতিকৃতি অবলম্বনে প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা। প্রেস বিজ্ঞপ্তি।   


এলএবাংলাটাইমস/এল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত