আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

বাংলাদেশে ১৬ কোটি মানুষের জন্য মাত্র ১৮০০টি ভেন্টিলেটর

বাংলাদেশে ১৬ কোটি মানুষের জন্য মাত্র ১৮০০টি ভেন্টিলেটর

করোনাভাইরাসে সংক্রমণের শিকার ব্যক্তিদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় যন্ত্র এখন ভেন্টিলেটর। অথচ বাংলাদেশের সাড়ে ১৬ কোটি জনগণের বিপরীতে ভেন্টিলেটর রয়েছে  প্রায় ১৮০০টি। শিশু অধিকার নিয়ে কর্মরত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি বাংলাদেশকে ভেন্টিলেটর দিয়ে দ্রুত সাহায্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, কোভিড-১৯ এর প্রাদুর্ভাব মোকাবিলায় মানবিক বিপর্যয় এড়াতে বাংলাদেশের এখন ভেন্টিলেটর প্রয়োজন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের অধিকাংশ ইনটেনসিভ কেয়ার ইউনিট ও ভেন্টিলেটর রয়েছে রাজধানী ঢাকাসহ প্রধান  শহরগুলোতে। এর ফলে এসব শহর থেকে দূরের বাসিন্দাদের জন্য এই সুবিধা পাওয়া মুশকিল। এই মুহূর্তে বাংলাদেশে মাত্র এক হাজার ৭৬৯টি ভেন্টিলেটর আছে অথবা পাইপলাইনে রয়েছে। এর মানে হচ্ছে, ৯৩ হাজার ২৭৩ জন মানুষের বিপরীতে ভেন্টিলেটর রয়েছে মাত্র একটি।

বাংলাদেশে সেভ দ্য চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ড.শামিম জাহান বলেছেন, ‘কোভিড-১৯ প্রাদুর্ভাবের মোকাবিলায় ভেন্টিলেটরের ক্রমবর্ধমান চাহিদা মেটানো বর্তমানে বাংলাদেশের জন্য মুশকিল। এ ব্যাপারে আমরা একমত যে, কোনো দেশের পক্ষে একাকী কোভিড-১৯ মোকাবিলা সম্ভব নয়, এমনকি আমাদের মধ্যে সবচেয় ধনী ও শক্তিশালী দেশগুলোর বেলায়ও এটি প্রযোজ্য। তাই বিশ্বনেতাদের, বিশেষ করে জি-২০ দেশগুলোকে ঋণ ছাড়ের মাধ্যমে একটি সমন্বিত বৈশ্বিক পরিকল্পনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়া প্রয়োজন। কোভিড-১৯ রোগীদের জন্য দ্রুত ভেন্টিলেটর নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করতে আমরা বাংলাদেশ সরকারের প্রতিও আহ্বান জানাচ্ছি।’


এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

শেয়ার করুন

পাঠকের মতামত