আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়ালো

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়ালো

করোনাভাইরাসে সর্বোচ্চ মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়ালো। বিশ্বের দেশগুলোর মধ্যে মহামারি করোনাভাইরাসে এটিই সর্বোচ্চ মৃত্যু সংখ্যা। 

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রতিদিন করোনাভাইরাসে গড়ে ৮০০ জনের মৃত্যু হচ্ছে। এর আগে এপ্রিলে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড ছিলো ২ হাজার ৮০৬ জন।

করোনাভাইরাস সংক্রমণের প্রথম ধাপে যুক্তরাষ্ট্রের ইউএস ইনফেকশাস ডিজিজ বিশেষজ্ঞ ড. এন্থনি ফাউসি গণমাধ্যমকে জানিয়েছিলেন, করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে দুই লাখের বেশি বাসিন্দার মৃত্যু হতে পারে। ধারণার থেকেও দ্রুত এই মাইলফলক অতিক্রম হয়েছে যুক্তরাষ্ট্রে। 

এদিকে, ড. এন্থনি ফাউসি বলেন, আসন্ন শীতে আবারো করোনাভাইরাস পরিস্থিতির বিপর্যয় ঘটতে পারে। এছাড়াও আরো একটি চিন্তার বিষয় হলো, যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে এখনো করোনাভাইরাসের স্বাস্থ্যবিধি সঠিকভাবে বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে প্রশাসন। 

এর আগে, সোমবার ট্রাম্প গণমাধ্যমে জানিয়েছিলেন, করোনাভাইরাস মোকাবেলায় অত্যন্ত সফলতা দেখিয়েছেন তিনি ও তাঁর প্রশাসন। এক সমাবেশে তিনি বলেন, 'করোনাভাইরাসে আক্রান্ত হয় শুধুমাত্র বয়স্করা। যাদের হার্টে সমস্যা রয়েছে, তাদেরই শুধুমাত্র করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

আর এসব বেঁফাস কথাবার্তায় প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের জরিপেও। বিভিন্ন জরিপের ফলাফলে দেখা গেছে, ডেমোক্র‍্যাটিক পার্টি মনোনীত প্রার্থী জো বাইডেনের থেকে পিছিয়ে রয়েছেন ট্রাম্প। 


এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত