আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়ালো

করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়ালো

করোনাভাইরাস

গতবছরের শেষদিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা দশ লাখ ছাড়িয়েছে।  
 
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সারা বিশ্বে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৩ লাখ ৭ হাজার ৩৮৫ জন। এবং মৃতের সংখ্যা ১০ লাখ ২ হাজার ৪০১ জন। 

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৪৬ লাখ ৩৪ হাজার ৩০৫ জন। বর্তমানে চিকিৎসাধীন ৭৬ লাখ ৬৭ হাজার ৯৭৪ জন। এদের মধ্যে ৭৬ লাখ ২ হাজার ৮৪৫ জনের শরীরে মৃদু সংক্রমণ থাকলেও ৬৫ হাজার ১২৯ জনের অবস্থা গুরুতর।

ভাইরাসটির আক্রমণে সবচেয়ে খারাপ অবস্থা প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের। দেশটিতে এখন পর্যন্ত ২ লাখ ৯ হাজার ৪৫৩ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯ এ। আক্রান্ত হয়েছেন ৭৩ লাখ ২১ হাজার ৩৪৩ জন।

মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৪১ হাজার ৭৭৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা ৪৭ লাখ ৩২ হাজার ৩০৯ জন।

মৃত্যুর তালিকায় ব্রাজিলের পরই দক্ষিণ এশিয়ার দেশ ভারতের অবস্থান। দেশটির ৬০ লাখ ৭৩ হাজার ৩৪৮ জন এ পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৯৫ হাজার ৫৭৪ জন। 

ভাইরাসের উৎপত্তিস্থল চীনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৩৭২ জন এবং মারা গেছেন ৪ হাজার ৬৩৪ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৩ লাখ ৫৯ হাজার ১৪৮ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন ৫,১৬১ জন এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ লাখ ৭০ হাজার ৪৯১ জন। 








এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত