আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

সাতাশ অঙ্গরাজ্যে আবার বেড়েছে করোনার সংক্রমণ

সাতাশ অঙ্গরাজ্যে আবার বেড়েছে করোনার সংক্রমণ

ছবি: এলএবাংলাটাইমস

গত কয়েক মাস যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা কমে গেলেও সম্প্রতি দেশটিতে আবার বেড়েছে সংক্রমণ। হেলথ ডিপার্টমেন্ট প্রকাশিত এক পরিসংখ্যান অনুসারে, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে সাতাশটিতে করোনার সংক্রমণ আবার বেড়েছে। এরমধ্যে নর্থ ক্যারোলিনা ও নিউ ম্যাক্সিকোতে গত সপ্তাহে সংক্রমণের হার ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

পরিসংখ্যান অনুসারে, গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে নতুন করে ৩ লাখ ১৬ হাজার বাসিন্দা আক্রান্ত হয়েছে। এর আগের সপ্তাহগুলোর তুলনায় এটি ১০ শতাংশ বেশি। 

এই পরিসংখ্যান বিষয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ এলার্জি ও ইনফেকশাস ডিজিজ বিশেষজ্ঞ ড. এন্থনী ফাউসি বলেন, যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস পরিস্থিত খুব নাজুক অবস্থানে রয়েছে। 

তিনি বলেন, 'সাম্প্রতিক সপ্তাহে বেশ কয়েকটি রাজ্যে করোনাভাইরাসের পরিস্থিতির অবনতি হয়েছে। আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে, সেই সাথে বেড়েছে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা। দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে, ভাইরাসটিতে  মৃতের সংখ্যাও বৃদ্ধি পাবে'।

পরিসংখ্যান অনুসারে, নর্থ ক্যারোলিনায় আক্রান্তের সংখ্যা ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, গত সপ্তাহে আক্রান্ত হয়েছে প্রায় ১৪ হাজার জন। নিউ ম্যাক্সিকোতে করোনা সংক্রমণের হার বেড়েছে ৫৫ শতাংশ, টেক্সাসে বেড়েছে ৫০ শতাংশ। 

মৃতের সংখ্যা আগের তুলনায় কম থাকলেও বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তের দ্বিতীয়ধাপে মৃতের সংখ্যা বাড়বে৷ বর্তমানে মোট টেস্টের ৫ শতাংশ করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে৷ তবে বেশ কিছু রাজ্যে মোট টেস্টের ৩০ শতাংশ পর্যন্তও রোগী সনাক্ত হচ্ছে। 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত