আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

দেশে ২৪ ঘণ্টায় ৩২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৪৩৬

দেশে ২৪ ঘণ্টায় ৩২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৪৩৬

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে পাঁচ হাজার ২৫১ জনের।

নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৪৩৬ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৬৩ হাজার ৪৭৯ জনে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭৮৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন দুই লাখ ৭৫ হাজার ৪৮৭ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৭১ শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৮ দশমিক ৬৬ শতাংশ। শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৭৫ দশমিক ৭৯ শতাংশ এবং মৃত্যহার ১ দশমিক ৪৪ শতাংশ। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১০৮টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে।

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ১৫৫টি। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৪০৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ৬৫৫টি। মৃত ৩২ জনের মধ্যে ২৪ জন পুরুষ ও নারী আট জন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৩১ জনের ও বাড়িতে মারা গেছেন এক জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ২০৫ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪০০ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৮১ হাজার ৩৪৭ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৬৬ হাজার ২৯০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৫ হাজার ৫৭ জন।

নতুন করে কোয়ারেন্টিনে এসেছেন ৮২৫ জন, ছাড় পেয়েছেন ১ হাজার ৪৯৪ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে এসেছেন ৫ লাখ ৩৩ হাজার ৩৩৬ জন, ছাড় পেয়েছেন ৪ লাখ ৯০ হাজার ১৫৯ জন। মোট কোয়ারেন্টিনে আছেন ৪৩ হাজার ১৭৭ জন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

শেয়ার করুন

পাঠকের মতামত