আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

যুক্তরাষ্ট্রে তরুণদের মধ্যে আশংকাজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ

যুক্তরাষ্ট্রে তরুণদের মধ্যে আশংকাজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে ১৮ থেকে ২২ বছর বয়েসী স্কুল ও কলেজগামী তরুণদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ায় তরুণদের মধ্যে সংক্রমণের হার বেড়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। 

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন এর গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে আগস্ট থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ১ লাখের বেশি তরুণ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। 

গবেষণায় দেখা গেছে, গত এক মাসের মধ্যে পুরো যুক্তরাষ্ট্রজুড়ে তরুণদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের হার বেড়েছে ৫৫ শতাংশ। এরমধ্যে সবচেয়ে বেশি বেড়েছে উত্তরাঞ্চলের রাজ্যগুলোতে, সেখানে তরুণদের মধ্যে সংক্রমণের হার ১৫৫ শতাংশ। এরপরেই আছে মধ্যাঞ্চলের অবস্থান, সেখানে তরুণদের মধ্যে সংক্রমণের হার ১২৩ শতাংশ। 

তরুণদের মধ্যে সংক্রমণের হার বাড়ার পেছনের কারণ হিসেবে বিশেষজ্ঞরা জানান, গত এক মাসে যুক্তরাষ্ট্রের ৪৫ ভাগ তরুণই শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলো। এছাড়া গত এক মাসে রাষ্ট্রীয় ও পাবলিক পলিসির বিভিন্ন পরিবর্তনের কারণে স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানা হয়নি। অন্যান্য বয়সী বাসিন্দাদের তুলনায় তরুণদের দ্বারাই সবচেয়ে বেশি সংক্রমণের ঝুঁকি রয়েছে। 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত