আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৬ লাখ ছাড়ালো

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৬ লাখ ছাড়ালো

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে করোনা মহামারিতে মৃতের সংখ্যা ৬ লাখ অতিক্রম করেছে। মহামারির শুরু থেকে এই পর্যন্ত করোনায় ৬ লাখ ১২ জন মার্কিনীর মৃত্যু হয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটি এই তথ্য জানিয়েছে।

এছাড়া এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্ত হওয়ার দিক থেকেও যুক্তরাষ্ট্রে শীর্ষে রয়েছে। গত বছর থেকে এই পর্যন্ত আক্রান্ত হয়ে ৩৩ দশমিক ৫ মিলিয়ন মার্কিনী।

প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছিলেন যে, জুলাই মাসের ৪ তারিখের আগেই অন্তত ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক বাসিন্দাকে টিকার আওতায় আনা হবে। তবে বাইডেনের এই লক্ষ্যমাত্রা অর্জন হবে না বলেই মনে করা হচ্ছে।

এখন পর্যন্ত ৫২ শতাংশ মার্কিনী অর্থাৎ ১৭৩ মিলিয়ন বাসিন্দা অন্তত টিকার এক ডোজ গ্রহণ করেছেন।

যুক্তরাষ্ট্রের পরেই সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিল এবং ভারতে৷ ব্রাজিলে এখন পর্যন্ত মারা গেছে ৪ লাখ ৮৮ হাজার বাসিন্দা। আর ভারতে মারা গেছে ৩ লাখ ৭৭ হাজার বাসিন্দা৷

যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৫ লাখ থেকে ৬ লাখে উন্নীত হতে সময় লেগেছে চার মাস। এর আগে গত শীতে মৃতের সংখ্যা ৩ লাখ থেকে ৪ লাখে উন্নীত হতে সময় লাগে মাত্র ১ মাস।

ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানায়, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪২ শতাংশ বাসিন্দা টিকার পূর্ণ ডোজ গ্রহণ সম্পন্ন করেছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত